চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা ইডির, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা ইডির। হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা ইডির। আর এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার দুপুর ২টোয় হতে পারে সেই মামলার শুনানি। 

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ৩ থেকে ১০ জুন কয়লা পাচারকাণ্ডের তদন্তে তাঁকে তলব না করার আবেদন জানিয়ে ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল সাংসদের সেই আবেদনে মান্যতা দেয়নি ইডি। পাল্টা চিঠি দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছেন, তাঁর বিদেশ যাত্রায় আপত্তি রয়েছে ইডির। ফলে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ইডির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে দুপুর ২টোয় অভিষেকের আরজির শুনানি।

একটি সড়ক দুর্ঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ। এর পর থেকে একাধিকবার চোখের চিকিৎসা করাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন। জুন মাসে দুবাইয়ে চোখের চিকিৎসা করাতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু ইডির তরফে জানানো হয়েছে, আপাতত অভিষেকের বিদেশ যাওয়া চলবে না। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা।

এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী জানান, এমনিতেই তাঁর চোখের সমস্যা রয়েছে। তাই চিকিৎসা করাতে দুবাইয়ে যেতে চেয়ে ৩ থেকে ১০ জুন তলব না করারা জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু ইডি জানায়, অভিষেকের বিদেশযাত্রায় আপত্তি রয়েছে তাদের। এর পরই ইডির ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের