ভারতের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা নিয়ে আশাবাদী লিস্টন

দিন কয়েক আগে শেষ হওয়া এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাঁর ফর্ম ছিল এককথায় দুর্দান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে শেষ হওয়া এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাঁর ফর্ম ছিল এককথায় দুর্দান্ত। তাঁকে সামলাতে প্রতিপক্ষের ডিফেন্সকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। তার মধ্যে ছিল একটি হ্যাটট্রিকও। তিনি হলেন লিস্টন কোলাসো। এটিকে মোহনবাগানের এই তারকা ফুটবলার এখন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন। টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাকও গোয়ার এই ফরোয়ার্ডের খেলায় বেশ মুগ্ধ। সামনে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব। প্রতিপক্ষ হল কম্বোডিয়া, হংকং এবং আফগানিস্তানের মতো দেশগুলি। আর গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করার বিষয়ে ভীষণভাবে আশাবাদী লিস্টন কোলাসো।

তিনি জানান, ‘আমরা সমস্ত ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার ব্যাপারে ভীষণভাবে আশাবাদী। এটা আমাদের এবং আমার ব্যক্তিগত প্রধান লক্ষ্য। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা, তাও আবার কলকাতায়। আমাদের অনেকটাই সুবিধা হবে’।

পাশাপাশি লিস্টনের মতে, ‘আমাদের দলের অবস্থা বেশ ইতিবাচক এবং আর সকলে বেশ আত্মবিশ্বাসী। আমাদের সকলেরই একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে, এই তিন ম্যাচে আমরা নিজেদের সেরাটাই দিতে চাই’। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম