এটিকে মোহনবাগান থেকে বিদায় নিলেন রয় কৃষ্ণ

অবশেষে ঘটল সমস্ত জল্পনার অবসান। এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন রয় কৃষ্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঘটল সমস্ত জল্পনার অবসান। এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন রয় কৃষ্ণ। শুক্রবার সবুজ-মেরুনের তরফ থেকে এই বিষয়টি এই তারকা ফরোয়ার্ডের বিদায় নেওয়ার কথা সবাইকে জানানো হয়। ২০১৯ সালে কলকাতার এই দলটিতে সই করেছিলেন ফিজির এই ফুটবলারটি। বাগান সমর্থকদের নয়নের মণি উঠেছিলেন তিনি। গোলের জন্য রয়ের দিকেই সর্বদা তাকিয়ে থাকতেন তারা। কারণ, রয় কৃষ্ণের গোলের খিদেটা বেশ মারাত্মক ছিল। আর গত তিন মরশুম এটিকে মোহনবাগানের হয়ে খেলে সমর্থকদের একবিন্দুও নিরাস করেননি তিনি। বেশ কিছু অনবদ্য গোল উপহার দিয়েছেন।

 

ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে বিদায় বেলায় ধন্যবাদও জানানো হয়েছে রয় কৃষ্ণকে। ৩৪ বছরের এই ফরোয়ার্ড আইএসএলে সব মিলিয়ে মোট ৫২টি ম্যাচে ৩৩টি গোল করেছেন। দিন কয়েক আগে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন এই স্ট্রাইকার।

তবে এটিকে মোহনবাগান ছেড়ে তিনি কোথায় যাবেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। মুম্বই সিটির সঙ্গে রয়ের প্রাথমিক কথাবার্তা হয়ে বলে জানা গিয়েছে। এবার দেখার বিষয় হল শেষ-মেশ রয় কৃষ্ণের ঠিকানা কী হয়। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা