যুবভারতীতে ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য সুখবর AIFF-র

আর তিনদিন পরেই ফুটবলের মক্কা তথা কলকাতায় বসতে চলেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ ডি-র লড়াইয়ের আসর। যেখান ভারতকে লড়াই করতে হবে কম্বোডিয়া, হংকং এবং আফগানিস্তানের মতো দেশগুলির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর তিনদিন পরেই ফুটবলের মক্কা তথা কলকাতায় বসতে চলেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ ডি-র লড়াইয়ের আসর। যেখান ভারতকে লড়াই করতে হবে কম্বোডিয়া, হংকং এবং আফগানিস্তানের মতো দেশগুলির বিরুদ্ধে। আর এই খেলার সবকটিই হবে যুবভারতীতে। প্রায় বছর তিনেক পর ফের শহর কলকাতার মাটিতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ফের মাঠে বসে সুনীল, সন্দেশদের খেলা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে মহানগরের ফুটবল প্রেমীরা। কিন্তু সকলেরই চিন্তা ছিল যে, টিকিট পেয়ে মাঠে বসে নিজের দেশের ফুটবলারদের জন্য গলা ফাটাতে পারবেন কিনা। আর মাঠে কত শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে তা নিয়েও বেশ সংশয় ছিল সকলের মনে। 

কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF। তাদের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে টিকিটের কোনওরকম অভাব হবে না। পুরো মাঠই ভরবে। পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে অনুমতি রয়েছে। আর সমস্ত টিকিটই বিনামূল্যে ছাড়া হবে। 

শনিবার সকালে অনলাইনে যুবভারতীর ম্যাচের ২০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। আর মুহূর্তের মধ্যেই সেই টিকিটগুলি শেষ হয়ে যায়। যা দেখে বিনামূল্যে আরও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেয় AIFF কর্তারা।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা