নাম না করে উমরানকে খোঁচা দিলেন শাহিন, জেনে নিন কেন

২০২২ সালেও এক নতুন পেসার উপহার দিয়েছে আইপিএল। তিনি হলেন উমরান মালিক। জম্মু-কাশ্মীরের এই পেসারের বলের গতি সকলকে চমকে দিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আইপিএল বরাবরই নতুন তারকাদের জন্ম দিয়েছে। রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, যুজভেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহর মতো একাধিক তারকা ক্রিকেটার দেশকে উপহার দিয়েছে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। ২০২২ সালেও এক নতুন পেসার উপহার দিয়েছে আইপিএল। তিনি হলেন উমরান মালিক। জম্মু-কাশ্মীরের এই পেসারের বলের গতি সকলকে চমকে দিয়েছেন। তাঁর ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল রীতিমতো বিপদে ফেলে দিয়েছেন বিশ্বের তাবড়-তাবড় ব্যাটসম্যানদের। সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলে বেশিদূর না যেতে পারলেও উমরান কিন্তু নিজের জাত চিনিয়েছেন। যার ফলে তিনি জাতীয় দলে সুযোগও পেয়েছেন এই তরুণ পেসার।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে, উমরানের এই গতি আন্তর্জাতিক মঞ্চে তাঁকে আরও সাফল্য দেবে। কিন্তু পাক পেসার শাহিন আফ্রিদি এটা মানতে নারাজ। শাহিদ আফ্রিদির হবু জামাই মনে করেন যে, শুধুমাত্র গতি দিয়ে কিছু হয় না। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে শাহিন বলেন, ‘শুধু গতি দিয়ে কিছু হয় না। আমি জোরে বল করার বিষয়ে ভাবিনি। তবে আমার ব্যক্তিহত বিশ্বাস যে, শুধু গতি দিয়ে কাজ হয়। আপনার কাছে যদি লাইন, লেংথ আর সুইং না থাকে তাহলে আপনি কোনওদিনও ব্যাটসম্যানকে পরাজিত করতে পারবেন না। তবে গতি বাড়ানোর জন্য আমি আমার ফিটনেসের ওপর জোর দেব। আশা করছি আমি তাতে আরও বেশি উন্নতি করতে পারব’। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম