‘শুধু আর্জেন্টিনাই নয়, মেসি গোটা বিশ্বের ঐতিহ্য’

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। গত রবিবার রাতে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে নয়া এক রেকর্ড গড়ে ফেললেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মেসি। এই ম্যাচে একাই ৫ গোল করেছেন এলএম টেন। আর সেটার সুবাদেই তাঁর মুকুটে যুক্ত হয়েছে আরও একটি পালক। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৫ গোল করার রেকর্ড গড়ে ফেললেন তিনি। যেই কারণে ম্যাচে শেষে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি কেরিয়ারের ২২ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদালের সঙ্গে মেসির তুলনা করেন।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘মেসির সম্পর্কে কী বলব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ও যা করছে তাতে সত্যি ভাষা হারিয়ে যাচ্ছে। আমাদের ওকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমার মনে হয় শুধু আর্জেন্টিনাই নয়, মেসি গোটা বিশ্বের ঐতিহ্য। ও যেদিন থাকবে না সেদিন ওকে আমরা ভীষণভাবে মিস করব। তাই আমরা চাই ও যেন সর্বদাই আমাদের সঙ্গে থাকে।’

সেই সঙ্গে আর্জেন্টিনার হেড কোচ আরও জানান, ‘আর্জেন্টির জার্সির প্রতি মেসির একটা আলাদা আবেগ এবং ভালোবাসা রয়েছে। যেটা এককথায় বলে বোঝানো যাবে না। ওর এই পারফরম্যান্স দলকে অনেক বড় স্বস্তি দিয়েছে।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা