পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হাঁসখালির নির্যাতিতার বাবা- মা

নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য বিজেপির বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বজিৎ মণ্ডল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিরুদ্ধে তাঁর অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কলকাতা হাইকোর্টের (HIGH COURT) দ্বারস্থ হাঁসখালির নাবালিকা নির্যাতিতা ও মৃতের বাবা ও মা। বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তাঁরা। অভিযোগ, পুলিশের বিরুদ্ধে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। বিচারপতি তাঁদের বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগকারীদের আইনজীবী নিজেও একটি জনস্বার্থ মামলা করেছেন আদালতে।

অভিযোগ, মর্মান্তিক ঘটনার পর তাঁদের অভিযোগ না নিয়ে তাঁদের বারবার ফিরিয়ে দেয় পুলিশ (POLICE)। আরও অভিযোগ, মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদের সময় সামনে বসিয়ে রাখা হয়েছিল অভিযুক্তদের। অভিযোগ, হাঁসখালি থানার আইসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে। এই মামলার আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি এই কেসের তদন্তকারী অফিসারকে সরানোর পক্ষে সওয়াল-ও করেছেন। তাঁর অভিযোগ, তদন্তকারী অফিসার নির্যাতিতা নাবালিকার বাবা ও মায়ের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। আরও অভিযোগ, মূল অভিযুক্তকে সামনে বসিয়ে হুমকি দেওয়া হয়েছে ও ভয় দেখানো হয়েছে। আইনজীবী জানিয়েছেন, এই কথা পুলিশ সুপারকে জানানো হয়েছিল আগেই। আইনজীবী জনস্বার্থ মামলা করে থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে সরানোর আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে পরবর্তী শুনানি আগামী ২৮ জুন। আদালত আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ, হলফনামার প্রতিলিপি জমা দিতে হবে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকে। জানা গিয়েছে, দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আদালতের এই নির্দেশের পর সিবিআই ১ সপ্তাহ সময় চেয়েছে। উল্লেখ্য, প্রথম স্ট্যাটাস রিপোর্ট সিবিআই আদালতে জমা দিয়েছিল গত ২ মে। ইতিমধ্যেই নেওয়া হয়েছে ২০ জনেরও বেশি স্বাক্ষীর বয়ান। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথ্রিটির পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার উল্লেখ রয়েছে। যদিও সেই টাকা নির্যাতিতার পরিবার পেয়েছে কি না তা জানা যায়নি।

হাঁসখালি কাণ্ডের অপর আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, বিচারক পদাধিকার বলে এই নির্দেশ দিতে পারেন।

উল্লেখ্য, হাঁসখালি কাণ্ডে সোমবার আরও একটি মামলা দায়ের করা হয়েছে আদালতে। নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য বিজেপির (BJP) বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিরুদ্ধে তাঁর অভিযোগ। আরও অভিযোগ, সিবিআই তদন্ত চলাকালীন বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে আসায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি