আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেপোরেট বাড়তেই দালালস্ট্রিটে রক্তক্ষরণ, তাসের ঘরের মতো পড়ল সূচক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হতেই বুধবার দালাল স্ট্রিট সাক্ষী রইল রক্তক্ষরণের। তাসের ঘরের মতো পড়তে শুরু করে শেয়ারসূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের (Sensex) তিরিশটির বেশি শেয়ারের দাম এক লপ্তে অনেকটাই কমে যায়। সূচক ৬০ পয়েন্ট (০.১১ শতাংশ) কমে দাঁড়ায় ৫৫, ০৪৭ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির ( Nifty ) সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৩৯৭ পয়েন্টে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপোরেট (Repo Rate) বৃদ্ধি করতে পারে বলে গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল। বুধবার সাত সকালে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস জানান, মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে গেলে রেপোরেট বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। স্বাভাবিকভাবেই দালালস্ট্রিটে ছিল উদ্বেগ।

বুধবার বাজার খোলার পর থেকে দালালস্ট্রিট ছিল ঝিমিয়ে। মঙ্গলবার বাজার বন্ধের পর প্রতিটি সংস্থার শেয়ার যে অবস্থায় ছিল, বুধবার বাজার খোলার সময় সূচকে তেমন কোনও পরিবর্তন চোখে পড়েনি। পরিবর্তন চোখে পড়ল রেপোরেট বৃদ্ধির ঘোষণা হতেই।   সূচক তাসের ঘরের মতো পড়তে শুরু করে। সকালে যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে ব্রিটানিয়া (Britannia)। তাদের শেয়ারের দাম এক ধাক্কায় ১.৮৫ শতাংশ কমে দাঁড়ায় ৩,৩২১ টাকা। গতকাল শেয়ার বাজার ছিল মন্দা।

এই সবের মধ্যে স্বস্তি ডলারের তুলনায় টাকার দামে বৃদ্ধি। বুধবার বাজার খোলার সময় ডলার প্রতি টাকার দাম নয় পয়সা বেড়ে হয় ৭৭.৬৯ টাকা। 

আরও পড়ুন ফের রক্তক্ষরণ শেয়ারবাজারে, একদিনে ৫৬৮ সূচক খোয়াল Sensex

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ