খারিজ হবে না মুকুলের বিধায়ক পদ, রায় অধ্যক্ষের

অধ্যক্ষ স্পষ্ট জানিয়েছেন, যেহেতু মুকুল রায় বিজেপিতেই আছেন, দলত্যাগ করেননি, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: খারিজ হবে না মুকুল রায়ের (MUKUL ROY) বিধায়ক (MLA) পদ। এমনটাই জানালেন বিধানসভার (BIDHAN SABHA) অধ্যক্ষ (SPEAKER) বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলা। এই মামলাতেই রায় দান করেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদন মামলা হিসেবে গড়িয়েছিল সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্ট পর্যন্ত। 

উল্লেখ্য, গত সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার জানিয়েছিলেন বুধবার সিদ্ধান্ত শোনানো হবে। মুকুল রায়ের বিরুদ্ধে আনা দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে তিনি বলেছিলেন, বুধবার এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় রায় দান করেছিলেন স্পিকার। তবে তাতে সন্তুষ্ট হননি শুভেন্দু। আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে বদল হল না আগের রায়ের। অধ্যক্ষ স্পষ্ট জানিয়েছেন, যেহেতু মুকুল রায় বিজেপিতেই আছেন, দলত্যাগ করেননি, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়। 

গত বছরের ১১ জুন তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন মুকুল রায়, এই অভিযোগ তুলে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আবেদন জানিয়েছিলেন স্পিকারের কাছে। স্পিকার জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই (BJP) আছেন, তাই বিধায়ক পদ খারিজ সম্ভব নয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। সুপ্রিম কোর্ট এই মামলা পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলা এসেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভারদ্বাজের বেঞ্চ বিধানসভার স্পিকারকে নির্দেশ দেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। স্পিকার জানিয়েছিলেন, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। তারপর আবারও হয়েছে শুনানি। সেই মামলার রায় জানানো হল বুধবার দুপুরে। 

সুপ্রিম কোর্টে বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর দাবি, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের শুনানি হবে, গত ১৮ এপ্রিল সাংবাদিকদের এই কথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার। ওই দিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেছিলেন, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল। তা আইন মেনে দেখা হবে। দুই পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে। সেই শুনানিই ছিল গত ১২ মে। তারপর বিধানসভার অধ্যক্ষ বুধবার রায় দেন, বিজেপিতেই আছেন মুকুল রায়। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা সম্ভব নয়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ২ পক্ষের আইনজীবীর দীর্ঘ বক্তব্য শোনার এবং প্রমাণ দেখার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের