শিল্পার ৪৭ তম জন্মদিনে, অভিনেত্রীকে কী বার্তা দিলেন রাজ, শমিতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক বছর পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে সবাইকে চমকে দিলেন রাজ কুন্দ্রা। গতবছর পর্নোগ্রাফিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় একমাস জেলবন্দী ছিলেন রাজ কুন্দ্রা। জামিনে মুক্তি পেলেও তাঁকে তেমন প্রকাশ্যে দেখা যায় নি। এমনকী এই ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। পাছে তাঁকে আর যাতে কটাক্ষ বা সমালোচনার সম্মুখীন না হতে হয়। যদিও দু একবার রাজকে এয়ারপোর্টে দেখা গেলেও, মুখ ঢাকা অবস্থাতেই ছিলেন তিনি। তবে এবার মনে হচ্ছে, সময়ের গতি অনুযায়ী পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে। তাইতো আজ সোশ্যাল মিডিয়াতে অবতীর্ণ হলেন তিনি। আর স্ত্রীর জন্মদিন বলে কথা, তাঁকে শুভেচ্ছা যে জানাতেই হবে। আজ অভিনেত্রী শিল্পা শেট্টির জন্মদিন। তাই স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে, রাজ টুইটারে স্ত্রীর সঙ্গে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে লিখলেন, “শুভ জন্মদিন আমার আত্মার বন্ধু, তোমাকে খুব ভালবাসি।” আজ ৪৭ বছরে পা দিলেন নায়িকা। আর অভিনেত্রীকে ৪৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজ, আর এই সুবাদেই কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরে এলেন রাজ।

 

পর্নোগ্রাফিক ভিডিও তৈরি এবং স্ট্রিম করার অপরাধে ২০২১ সালের জুলাই মাসে একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন রাজ। সেই কারণেই তিনি জনসাধারণের উপস্থিতি থেকে দূরে ছিলেন। শিল্পার বোন শমিতা শেট্টিও এদিন দিদির জন্য একটি জন্মদিনের বার্তা রেখেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শমিতা ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন আমার মুনকি। সময় আমাদের ভালোবাসার বন্ধন সম্পর্কে শিখিয়েছে এবং সেই ভালোবাসার জন্যে আমরা দুই বোন আজ প্রিয় বন্ধুত্বকে বেছে নিয়েছি। আমরা একসঙ্গে ভাল এবং খারাপ সময় ভাগ করে নিতে শিখেছি। আমার পরামর্শদাতা, আমার বোন, আমার বন্ধু হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালবাসি, একটা টাইট আলিঙ্গন।”

 

উল্লেখ্য, শিল্পা শেট্টি বর্তমানে নিকাম্মার প্রোমোশনে ব্যস্ত। জন্মদিনে নিজেকে একটি নতুন ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছেন নায়িকা৷ তবে যখন রাজকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করা হয়েছিল, তখন শিল্পাকে নিয়েও অনেক জল্পনা-কল্পনা চলছিল, সবার ধারণা ছিল যে রাজকে হয়তো ডিভোর্স দিয়ে দেবেন শিল্পা। কিন্তু তা তো হয় নি, বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছেন অভিনেত্রী এখন৷ একটি সাক্ষাৎকারে, শিল্পা বলেছিলেন যে, রাজই তাঁকে অনুপ্রাণিত করেন সবকিছুতে। বর্তমানে রাজ-শিল্পা দুই সন্তানের অভিভাবক। তবে রাজ এবং শিল্পার চারপাশে একাধিক নেতিবাচকতা থাকা সত্ত্বেও তাঁরা বাচ্চাদের উপর কোনো খানা আঁচ পড়তে দেন নি, তাঁরা সন্তানদের সঙ্গে সবসময় ভাল সময় কাটান।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন