আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নারকেল দুধে কাতলা

নিজস্ব প্রতিনিধি: কাতলা মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম। আর সঙ্গে যদি থাকে নারকেল, তাহলে তো কথাই নেই। তাই যাঁরা নারকেল ও কাতলা দুইয়েরই ভক্ত তাঁরা চেখে দেখতে পারেন নারকেল দুধে কাতলা।

উপকরণ— কাতলা মাছের পেটি ৪টি, লঙ্কা গুঁড়ো ২ চামচ, হলুদ গুঁড়ো ২ চামচ, গোলমরিচ গুঁড়ো ২ চামচ, আদা বাটা ২ চামচ, রসুন বাটা ২ চামচ, কাঁচা আম বাটা ১টি আমের, নারকেল দুধ ১/৪ কাপ,কারি পাতা, সরষের তেল, নুন,কলা পাতা ৪টি ছোটো অংশ

প্রণালী— একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরষের তেল ও আন্দাজ মতো নুন দিয়ে ভাল করে মেখে মাছের গায়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। এরপর পাত্রে অল্প তেল দিয়ে, তাতে কলা পাতাগুলি রেখে, কলা পাতার উপরে মাছের টুকরো গুলি রেখে অল্প আঁচে রান্না করুন।এরপর মাছের এক দিকে দু’চামচ নারকেল দুধ দিন। এরপরই মাছ উল্টে অন্য দিকে আরও দু’চামচ নারকেল দুধ দিয়ে একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে নামিয়ে নিন। হয়ে গেলে কলা পাতা সমেত পরিবেশন করুন নারকেল দুধে কাতলা!

Published by:

Share Link:

More Releted News:

তোপসে-ভেটকি ভুলে যান, বাটা মাছ দিয়ে বানান গন্ধরাজ ব্যাটার ফ্রাই

সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি ‘দই কে শোলে’

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মেথি মালাই পনির, তেতো নয় একদম ক্রিমি স্বাদে

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ