কম্বোডিয়ার বিরুদ্ধে জিতলেও আফগানিস্তানকে সমীহ করছেন ইগর

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। আগামী শনিবার রাতে ব্লু টাইগারদের প্রতিপক্ষ হল আফগানিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। আগামী শনিবার রাতে ব্লু টাইগারদের প্রতিপক্ষ হল আফগানিস্তান। আর এই দলটিকে যথেষ্ট সমীহ করছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক। সাংবাদিন সম্মেলনে এসে তিনি বলেন, ‘কম্বোডিয়ার বিরুদ্ধে আমরা ভালো ফুটবল খেলেছিলাম। না হলে ওই ম্যাচটাও বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারত। তবে আফগানিস্তান অনেক কঠিন প্রতিপক্ষ। ট্যাকটিক্যালি ওরা অনেক উন্নত। ওদের অ্যাটাক অনেক শক্তিশালী, আর বক্সে অনেক ক্রস তোলে। আর আফগানরা বেশ গতিশীল ফুটবল খেলে। তাই আমাদের অনেক বুদ্ধি করে খেলতে হবে কারণ, আফগানিস্তান জেতার জন্যই মাঠে নামবে।’ 

সেই সঙ্গে ক্রোট কোচের মতে, আগেরবার যখন ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল তার থেকে বর্তমানে অনেক ভালো জায়গায় রয়েছে। তাই হাই প্রেসিং ফুটবল নয়, অন্য ছকে এবার আফগান বধ করতে চান তিনি। 

অন্যদিকে, দলের অধিনায়ক সুনীল ছেত্রী গত বৃহস্পতিবার জানান,‘গত ম্যাচে দর্শকরা যেভাবে আমাদের সমর্থন করেছে, সেটা সত্যিই অতুলনীয়। ওদের খুশি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। শুনেছিলাম খেলা এতো রাতে হওয়ায় খুব বেশি দর্শক স্টেডিয়ামে আসবেন না। কিন্তু ম্যাচের দিন ছবিটা পুরোপুরি পাল্টে যায়। আসা করছি, পরবর্তী ম্যাচগুলিতেও দর্শকদের এমন আনন্দ দিতে পারব। দর্শকদের বলব যে, আফগানিস্তান ম্যাচেও মাঠে আসুন আর আমাদের এইভাবে সমর্থন করুন।’  

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম