জুলাইতে মার্কিন মুলুকে এল ক্লাসিকো!

ফের এল ক্লাসিকোর স্বাদ পেতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের এল ক্লাসিকোর স্বাদ পেতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। আসন্ন জুলাই মাসেই লাস ভেগাসে মরশুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ইউরোপের এই দুই খ্যাতনামা দল যেখানেই দ্বৈরথে নামুক না কেন, তাদের লড়াইকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে। জানা গিয়েছে, আগামী ২৩ জুলাই বার্সা বনাম রিয়াল ম্যাচ দেখতে পাবেন আপামর ফ্যানরা। 

আগামী মাসের ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্যুরের আসর। সেখানে অংশ নেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের মতো খ্যাতনামা ক্লাবগুলি। এছাড়া এই টুর্নামেন্টে অংশ নেমে মেক্সিকোর দুই ক্লাব। পাঁচ দলের টুর্নামেন্টের এই খেলাগুলি হবে লাস ভেগাস, সান ফ্রান্সিসকো, ডালাস এবং লস অ্যাঞ্জেলসে। আর সেখানেই মুখোমুখি হতে চলেছে বার্সা ও রিয়াল। 

এর আগে ২০১৭ সালে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মিয়ামিতে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আর সেই এল ক্লাসিকোতে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল কাতালান ক্লাবটি। এরপর ২০১৯ সালে মার্কিন মুলুকে একই টুর্নামেন্ট খেলতে আসে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে সেবার আর তারা একে অপরের মুখোমুখি হতে পারেনি। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল ফ্যানদের সেই আক্ষেপ ঘুচতে চলেছে। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম