ভারতের অর্থনীতির চাকা ঘুরছে বলে জানালেন মুখ্য আর্থিক পরামর্শদাতা, সহমত আমেরিকারও

মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে, বলেছেন মুখ্য আর্থিক পরামর্শদাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোভিডের ক্ষত সামলে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এমনই দাবি মুখ্য আর্থিক পরামর্শদাতা অনন্ত নাগেশ্বরণের। শনিবার তিনি (Chief Economic Advisor  বা CEA)  একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানের শিরোনাম ইন্ডিয়া ইকোনমি:প্রস্পেক্ট চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাকশন পয়েন্টস (Indian Economy: Prospects, Challenges and Action Points)। অনুষ্ঠান ছিল হরিয়ানা ইন্সটিটিটউ অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-য়ে (Haryana Institute of Public Administration)।

সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য আর্থিক পরামর্শদাতা (CEA) বলেন, করোনাকালে বিশ্বের প্রায় কম-বেশি সব দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়েছিল। ব্যতিক্রম ছিল ভারত। এর কারণ, ওই সময়ে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপ। সেই পদক্ষেপের দৌলতে ভারতে আর্থিক স্থিতিশীলতা বজায় ছিল। এই প্রসঙ্গে মুখ্য আর্থিক পরামর্শদাতা বলেন, ‘অন্যান্য দেশের দিকে নজর দিলে বোঝা যাবে সেখানে মুদ্রাস্ফীতি (Inflation) লাগামহীন ভাবে বেড়ে চলেছে। ঠিক উল্টোছবি ভারতে। ভারতের মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে।’

ঘটনাচক্রে মার্কিং কংগ্রেসে শুক্রবার এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যে রিপোর্টে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে লডা়ই করে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি (economy) । ভারতের আর্থিক বিকাশে মুগ্ধ আমেরিকার অর্থ দফতর। কোভিডের অভিঘাতে ২০২০-২১ অর্থবর্ষে বৃদ্ধির হার কমে গেলেও ২০২১-২২ অর্থবর্ষে ভারত তা পুনরুদ্ধার করতে পেরেছে।রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের গোড়ায় ওমিক্রনের কারণে সংক্রমণের স্ফীতি ঘটলেও ভারতীয় অর্থনীতি সেই আঁচ এড়াতে পেরেছে।

গত সপ্তাহে বিশ্ব অর্থনীতির সম্ভাবনা সংক্রান্ত রিপোর্ট পেশ করে বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্ট অনুসারে, ২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির  হার সাড়ে সাত শতাংশ দাঁড়াতে পারে।

আরও পডু়ন MSP:কৃষকদের জন্য সুখবর, ধানের সহায়কমূল্য় কুইন্টাল প্রতি ১০০ টাকা বৃদ্ধি কেন্দ্রের

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ