অভিযোগ খারিজ করল ফিফা, বিশ্বকাপে খেলতে পারবে ইকুয়েডর

না, টিকল না চিলির অভিযোগ। আসন্ন কাতার বিশ্বকাপে খেলতে কোনওরকম বাধা থাকল না ইকুয়েডরের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না, টিকল না চিলির অভিযোগ। আসন্ন কাতার বিশ্বকাপে খেলতে কোনওরকম বাধা থাকল না ইকুয়েডরের। দক্ষিণ আমেরিকার এই দেশটির বিশ্বকাপে খেলতে না পারার সম্ভাবনা দেখা দিয়েছিল। চিলির তরফ থেকে ইকুয়েডর ফুটবল দলের বিরুদ্ধে জন্মস্থান এবং বয়স চুরির মতো গুরুতর অভিযোগ করা হয়েছিল। তাই হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পর বাছাই পর্ব থেকে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল ইকুয়েডর। কিন্তু তা সত্ত্বেও তাদের কাতারের বিমানে ওঠার নিয়ে তৈরি হয়েছিল বড়সড় অনিশ্চয়তা। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তথা ফিফার সেই অনিশ্চয়তাকে দূর করে ইকুয়েডরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করল। 

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ইকুয়েডরের বিরুদ্ধে চিলির করা অভিযোগের কোনও প্রমাণ পায়নি তারা। তাই ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ের সঙ্গে তারাও কাতার বিশ্বকাপে খেলবে। ইকুয়েডর ফুটবল টিমের কাতার যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। 

ইকুয়েডরের ডিফেন্ডার বাইরন ডেভিড ক্যাস্টিলোর জন্মস্থান এবং বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল চিলি ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফা এই বিষয়টি নিয়ে কোনও সমস্যা না দেখতে পাওয়ায় ইকুয়েডর দল কাতারের বিমানে ওঠার ছাড়পত্র পেয়ে গেল। এরপর ইকুয়েডর ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ একটা বড়সড় ন্যায় বিচার হল। আমরা সর্বদা জানতাম আমারাই ঠিক।’ 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম