উরুগুয়েকে হেলায় উড়িয়ে দিল ব্রাজিল, গোল করলেন নেইমারও

আসন্ন কাতার বিশ্বকাপে খেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল ফুটবল দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপে খেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল ফুটবল দল। শক্তিশালী উরুগুয়েকে হেলায় উড়িয়ে দিল সেলেকাওরা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় তুলে নিল তারা।

আর এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলের নায়ক নেইমার। শুধু তাই নয়, বারংবার উরুগুয়ের রক্ষণে আঘাত হেনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ভাগ্য সুপ্রসন্ন থাকলে একাধিক গোলের দেখা পেতেন তিনি। ম্যাচের ১০ মিনিটের মাথাতেই ফ্রেডের বাড়ানো বল চেস্ট ট্র্যাপ করে বল নামিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে গোল করেন নেইমার।

এর রেশ কাটতে না কাটতেই ১৮ মিনিটের মাথায় ফের গোলের দেখা পায় ব্রাজিল। এবার স্কোরশিটে নাম লেখান রাফিনহা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তিতের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সেলেকাওদের দাপট অব্যাহত থাকে। ৫৮ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে বল জালে জড়িয়ে দেন সেই রাফিনহা। সেই সঙ্গে নিজের দ্বিতীয় গোলটিও করে ফেলেন তিনি। এর ৯ মিনিট পর ফ্রি-কিক থেকে ব্যবধান কমান লুইস সুয়ারেজ। তবে তাতে কোনও লাভ হয়নি। ৮৩ মিনিটে নেইমারের পাস থেকে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গ্যাব্রিয়েল বারবোসা।   

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা