ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন রোনাল্ডো

অবশেষে ঘটল মেঘমুক্তি। ২০০৯ সালে লাস ভেগাসে ঘটে যাওয়া ধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ঘটল মেঘমুক্তি। ২০০৯ সালে লাস ভেগাসে ঘটে যাওয়া ধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অভিযোগকারিনী ক্যাথরিন মায়োরগা আর চাইলেও পুনরায় মামলা করতে পারবেন না। বিচারক জেনিফার ডোরসি তাঁর রায়দানের ৪২ নম্বর পাতায় জানিয়েছেন, রোনাল্ডোর বিরুদ্ধে আর পুনরায় এই ধর্ষণের মামলা করা যাবে না। পাশাপাশি, তাঁর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়তে হবে অভিযোগকারিনী ক্যাথরিনের আইনজীবি লেজল মার্ক স্টোভালকে। আর আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে পেশ করা কাগজপত্র বেশিরভাগই  ভুয়ো ছিল বলে জানিয়েছেন বিচারক।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০০৯ সালে। সেই সময় ইংল্যান্ডের খ্যাতনামা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন। তখন ম্যান ইউ দলের সঙ্গে লাস ভেগাসে গিয়েছিলেন পর্তুগিজ তারকা। সেখারকার হোটেলে ক্যাথরিন মায়োরগা বলে এক মহিলার সঙ্গে আলাপ হয় সিআর সেভেনের। যা একপর্যায়ে গিয়ে শারীরিক সম্পর্কের রূপ নেয়। কিন্তু পরবর্তীকালে ক্যাথরিন  ওই শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলে দাবি করেন। আর মামলা করারও হুমকি দেন। তবে তাঁর মুখ বন্ধ রাখার জন্য রোনাল্ডো নাকি সেই সময় তাঁকে বিশালাকার অর্থ প্রদান করেন। কিন্তু ২০১৮ সালে ফের এই ঘটনা তুলে বিশ্ব ফুটবলের এই মহাতারকার নামে অভিযোগ করেন তিনি। 

তারপর রোনাল্ডো এবং তাঁর লিগ্যাল টিম জানিয়েছিলেন যে, ওই ঘটনা পুরোপুরি দু’জনের সম্মতিতে ঘটেছিল। ক্যাথরিন এই ধর্ষণের অভিযোগ সিআর সেভেনকে হয়রান করার জন্য করেছেন। 

  

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম