রয় কৃষ্ণের পরিবর্তে এই ফরোয়ার্ডকে আনছে এটিকে মোহনবাগান

বেশ কয়েকদিন হল এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন রয় কৃষ্ণ। তবে এখনও পর্যন্ত নতুন কোনও দলে সই করেননি ফিজির এই তারকা ফরোয়ার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন হল এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন রয় কৃষ্ণ। তবে এখনও পর্যন্ত নতুন কোনও দলে সই করেননি ফিজির এই তারকা ফরোয়ার্ড। তবে শোনা যাচ্ছিল যে তাঁর পরিবর্তে কোনও হেভিওয়েট ফুটবলারকেই সই করাতে চলেছে সবুজ-মেরুন শিবির। তালিকায় ঘোরা-ফেরা করছে একাধিক খেলোয়াড়ের নাম। তবে এখন জোরালো হয়েছে মালডোভার ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড হেনরি লুভানোরের নাম। মালোডোভার ফুটবলার হলেও ব্রাজিলেই জন্মগ্রহণ করেছেন তিনি। সূত্রের খবর, এই ফরোয়ার্ডের সঙ্গে নাকি ইতিমধ্যেই বেশ কিছুটা কথা এগিয়ে নিয়েছেন এটিকে মোহনবাগানের কর্তারা।

বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ক্লাব করুজেইরোর হয়ে খেলেন লুভানোর। ওই ক্লাবের সঙ্গে তিনি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন। তাই তাঁকে নিতে গেলে সবুজ-মেরুন বিগ্রেডকে প্রায় ছয় কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। 

একজন অনবদ্য গোলস্কোরার হিসেবেই পরিচিত লুভানোর। ফরোয়ার্ড পজিশন ছাড়াও দুই উইংয়ে খেলতে সক্ষম তিনি। চলতি মরশুমে ২৯ ম্যাচে ১২টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম