ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝপথে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই সিরিজে ২-০ লিড নিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই সিরিজে ২-০ লিড নিয়ে নিয়েছে প্রোটিয়ারা। দিল্লির পর কটকেও টিম ইন্ডিয়াকে দুরমুশ করেছে টেম্বা বাভূমা অ্যান্ড কোম্পানি। আর এক ম্যাচ জিততে পারলেই কুড়ি-বিশের সিরিজ পকেটে পুরে ফেলবে তারা। কিন্তু সিরিজের মাঝপথেই একটা বড় ধাক্কা খেয়ে গেল প্রোটিয়া শিবির। সিরিজের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে গেলেন কুইটন ডি কক। জানা গিয়েছে, প্রথম ম্যাচে নেমে হাতে চোট পেয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর সেই চোট বেশ গুরুতর। তাই তাঁকে আর খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। 

গত রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ডি ককের পরিবর্তে খেলেন হেনরিখ ক্লাসেন। তিনি বারাবাটি স্টেডিয়ামে ৪৬ বলে ৮১ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তাই বাকি তিন ম্যাচে দলের উইকেটরক্ষকের ভূমিকায় তাঁকেই দেখা যাবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

সামনেই ইংল্যান্ড সফর। সেখানে কুইনটন ডি ককের সার্ভিস ভীষণভাবে দরকার প্রোটিয়া শিবিরের। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এই সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন প্রোটিয়াদের প্রাক্তন অলরাউন্ডার গেমস স্মিথ। অন্যদিকে, দুই ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে সেটা হবে কিনা সময়ই বলবে। 

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত