ইস্টবেঙ্গলের সামনে থেকে এই বিদেশি ফুটবলারকে ছিনিয়ে নিল গোয়া

নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি নিয়ে জট রয়েছে। যেই কারণে, এবারে একেবারে শেষের দিকে দলগঠনের বাজারে নেমেছে লাল-হলুদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায়ের দৌলতে নতুন ইনভেস্টর হিসেবে ইমামি গ্রুপকে পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তা সত্ত্বেও কিছু সমস্যার জন্য এখনও পর্যন্ত দল বদলের বাজারে সেইভাবে নামতে পারেনি লাল-হলুদ। তাই টার্গেট করা ফুটবলাররা অনেকেই চলে গিয়েছে অন্যান্য দলে। আর বাকি যে সমস্ত ফুটবলাররা টার্গেটে রয়েছেন তাদের বেশিরভাগেরই অন্য দলে সই করার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি নিয়ে জট রয়েছে। যেই কারণে, এবারে একেবারে শেষের দিকে দলগঠনের বাজারে নেমেছে লাল-হলুদ। ফলে বেশকিছু পছন্দের স্বদেশি বা বিদেশি ফুটবলার স্বাভাবিক ভাবেই হাতছাড়া হয়েছে তাদের। এবার তাই দেরি না করে মরসুমের শুরু থেকেই দল গুছিয়ে নিতে চাইছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবটি।

কিন্তু কর্তাদের এই গাফিলতির জন্য ইস্টবেঙ্গলের নাকের ডগা দিয়ে অন্য ক্লাবে সই করে ফেলছেন বেশ কিছু বিদেশি তারকা ফুটবলার। তাদের মধ্যেই একজন আলভারো ভাজকুয়েজ। কেরল ব্লাস্টার্সের এই তারকা বিদেশি ফুটবলার ভারতের বেশ পরিচিত মুখ। ৩১ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার গেটাফে, এসপ্যানিওলের মতো লা লিগার প্রথম সারির দলের হয়ে খেলেছেন। এছাড়া সোয়ানসি সিটি, স্পোর্টিং গিজনের মতো ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেছেন ভাজকুয়েজ।

সূত্রের খবর, ভাজকুয়েজের সঙ্গে নাকি প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছে এফসি গোয়া। রয় কৃষ্ণ এবং ভাজকুয়েজকে রেখে আসন্ন মরশুমে দল সাজাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে তাদের সেই আশা পূর্ণ হল না। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম