উরুগুয়েকে ৭ গোল দিয়ে চ্যাম্পিয়ন হল ব্রাজিল

প্রতিপক্ষকে রীতিমতো ধুয়ে-মুছে সাফ করে দিল সেলেকাওরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিপক্ষকে রীতিমতো ধুয়ে-মুছে সাফ করে দিল সেলেকাওরা। অনুর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টে উরুগুয়েকে ৭-০ ব্যবধানে  উড়িয়ে দিয়ে খেতাব জিতল ব্রাজিল। ঘরের মাঠে হওয়া এই টুর্নামেন্টে কোনও প্রতিপক্ষকেই দাঁড়াতে দেয়নি নেইমার, ফিরমিনো, কুটিনহোদের উত্তরসূরিরা। তিন ম্যাচের তিনটিতেই জিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। ব্রাজিলের হয়ে একাই চার গোল করেন মার্কোস লিওনার্দো।আর বাকি গোলগুলি করেন রক, কাইকি এবং জাদের। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেকাওরা। ১২ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু সাইওর শট অল্পের জন্য বাইরে চলে যায়। তবে এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্রাজিলের ফুটবলাররা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তারপর দ্বিতীয়ার্ধে বাকি ৪ গোল করে পেলের দেশ। 

অন্যদিকে, বেশ ভালো ছন্দেই রয়েছে ব্রাজিলের সিনিয়র ফুটবল টিম। দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিলেও, আরেক এশিয়ান জায়ান্টস জাপানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় তুলেছে তিতের শিষ্যরা। তবে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ টিম ম্যানেজমেন্ট। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম