‘কড়িখেলা’-এর এই অভিনেত্রী এবার আসছেন মিঠাই’তে, গল্পে আসবে কোন টুইস্ট?

নতুন চরিত্রের আগমন ঘটছে 'মিঠাই'তে আসতে চলেছে 'কড়িখেলা'র অভিনেত্রী ভাবনা। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করে ফেলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কড়িখেলা’-এর এই অভিনেত্রী এবার আসছেন মিঠাই’তে। বেশ কিছু মাস আগে গল্পে টুইস্ট আনতে ‘বসুন্ধরা’ চরিত্রটির আগমন ঘটেছিল। বেশ কিছুদিন আগে সেই চরিত্রের জার্নি শেষ হয়েছে। ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন ওই চরিত্রের অভিনেত্রী অর্কযা আচার্য। এবার গল্পে নতুন টুইস্ট আনতে নতুন চরিত্রের আগমন ঘটছে ফের ধারাবাহিকের গল্পে। এবার ‘মিঠাই’তে আসতে চলেছে ‘কড়িখেলা’র অভিনেত্রী ভাবনা। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করে ফেলেছেন তিনি।

আসলে ‘মিঠাই’ মানেই একের পর এক চমক। সেই ধারা বজায় রেখে গত সপ্তাহে টিআরপি লিস্টের শীর্ষে উঠে এসেছিল মিঠাই। শেষ হয়েছে রিকি দ্য রকস্টারের ট্র্যাক। বিদায় নিয়েছেন এই ধারাবাহিকের ঠাম্মা অর্থাৎ অনুরাধা মুখোপাধ্যায়।  সিড আই মিঠাইয়ের রসায়নের টানেই বারবার ফিরে আসেন এই ধারাবাহিকের কাছে দর্শকরা। তাদের দুজনের পাশাপাশি পিঙ্কিজি ও স্যান্ডির রসায়নও ভীষণ মনে ধরেছে সকলের।

উল্লেখ্য এর আগে ‘মা’ ধারাবাহিকে ‘ফুলকি’ চরিত্রের মাধ্যমেই টেলি দুনিয়ায় পায়ের তলার জমি শক্ত করেছে ভাবনা। এর আগে মিঠাই পরিবারের সঙ্গে মাঝে মধ্যে সময় কাটালেও এবার পাকাপাকিভাবে এই ধারাবাহিকের সঙ্গে যাত্রা শুরু করল ভাবনা। 

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ