‘পুজোয় পাহাড়ে যাব’- মনোময় ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারদীয়ার অর্থ এক একটা বয়সে এক এক রকম। কাজের চাপে হারিয়ে যায় পুজোর উন্মাদনা। নতুন জামার গন্ধ, নতুন জুতোয় ফোস্কা পড়া পা, আইসক্রিম, অষ্টমীর অঞ্জলি, মায়ের পাটভাঙা শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ফিকে হয়ে আসে।

কর্পোরেট সেক্টরের কাজের চাপে আর সেভাবে হয়ে ওঠে না বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডা। কিন্তু ছেলেবেলা যতই হারাক মনের আনন্দকেই সঙ্গে নিয়ে কেটে যায় একটা পুজো চলে আবার আগামী বছরের পুজোর প্ল্যান। এই তালিকায় রয়েছেন টালিগঞ্জের তারকাসহ নানা ক্ষেত্রের গুণীজনেরা। এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের সঙ্গে পুজোর দিন গুলো কাটানোর পরিকল্পনা ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য।

পুজোর কি প্ল্যান জানতে চাইলে শিল্পী জানান, গত ১৭-১৮ বছর ধরে কলকাতায় থাকা হয়না পুজোতে। বাইরে কনসার্ট থাকে ঐ সময়। টাই কলকাতার পুজোতে এমনিতেই থাকা হয়না। এবছরের পুজোয় রিক্রিয়েশনের ভাবনাকে সঙ্গী করে পাহাড় সফরে যাবেন তিনি। কিন্তু এমন সিদ্ধান্ত কেন? জানতে চাওয়া হলে তিনি জানান, পুজোয় বাড়িতে বসে বোর হওয়ার থেকে পাহাড়ে যাওয়া ভালো।

বোঝাই যাচ্ছে এমনিতেই করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু বন্ধ। মনে পাথর রেখে এবছরের পুজোও কাটাতে হবে ভিড় এড়িয়ে । কাজেই বোঝা যাচ্ছে করোনা পরিস্থিতি সব ক্ষেত্রেই বদল এনেছে। পাহাড়ে গিয়ে একান্তে কি গান নিয়ে গুনগুন হবে? জানতে চাওয়া হলে মনোময় জানান, না গান থাকবে না। তবে রিক্রিয়েশনের ভাবনা থাকছেই।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের