ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন: তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় মমতা-অভিষেক

তবে নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যাবেন কিনা, তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ জুন ত্রিপুরার (Tripira) চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের (By Election) জন্য তারকা প্রচারকের (Star Campaigner) তালিকা নির্বাচন কমিশনের (Election Commission) কাছে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস (AITC)। রবিবার জমা দেওয়া ২৭ তারকা প্রচারকের তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তবে নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যাবেন কিনা, তা জানা যায়নি। সাধারণত কোনও উপনির্বাচনেই প্রচারে নামতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। আগামিকাল মঙ্গলবারই দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আগামী ২৩ জুন ত্রিপুরার আগরতলা, টাউন বরদোয়ালি, সুরমা ও যুবরাজনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে টা্যুন বরদোয়ালিতে বিজেপির হয়ে ভাগ্যপরীক্ষায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী পদে টিঁকে থাকতে গেলে টাউন বরদোয়ালি থেকে অবশ্য-ই জিততে হবে তাঁকে। আগরতলায় কংগ্রেসের হয়ে লড়ছেন বিজেপিত্যাগী তথা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন। সিপটিএম বিধায়ক রমেন্দ্রচন্দ্র নাথের মৃত্যুর কারণে যুবরাজনগর এবং বিজেরপি বিধায়ক আশিস দাস দল ছাড়ায় সুরমা আসনে উপনির্বাচন হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে চারটি আসনেই কার্যত এবার হাই-ভোল্টেজ ভোট হবে। আগামী বছর বিধানসভা ভোটের আগে উপনির্বাচনকে কার্যত পাখির চোখ করে ঝাঁপাচ্ছে সব দলই।

উপনির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ২৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মমতা-অভিষেক ছাড়াও ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়, মুকুল সাংমা, রিপুন বোরার নাম রয়েছে। তাছাড়া তালিকায় রাজীব বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ, মনোজ তিওয়ারি, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, কীর্তি আজাদ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর, মিমি চক্রবর্তীরও নাম রয়েছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব