‘বিয়ে করেও আমি বেচলর’, কেন বললেন রণবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সেকি কথা! দাম্পত্য জীবন শুরু করেছে ঠিকই, কিন্তু এখনও বুঝেই উঠতে পারছেন না যে, তিনি বিবাহিত। এও সম্ভব! হ্যাঁ, রণবীর কাপুর এখনও নিজেকে বেচলারই রাখতে চান। কেন? গত ১৪ এপ্রিল সম্পূর্ন পারিবারিক ঘেরাটোপে বিয়ে সেরেছেন বলিউডের পাওয়ারফুল জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। না কোনও ‘Destination Wedding’ নয়। বরং রণবীরের বাস্তুর বাড়িতেই রালিয়া জুটির বিয়ে অনুষ্ঠিত হয়। যদিও দেশেই বিয়ে সেরেছিলেন বলে মিডিয়ার বাড়বাড়ন্ত কম হয়নি। যতই হোক, এত বড় মাপের হিরো-হিরোইন তাঁরা, তাঁদের দেখতে ভক্তদের ভিড় জমবে সেটাই স্বাভাবিক।

যাই হোক, রালিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন, তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। তবে বিয়ের দিন দুয়েক পরেই নবদম্পতি, তাঁদের প্রতিশ্রুতির কারণে পুনরায় কাজ শুরু করেন। ছবির শ্যুটিংয়ের জন্যে দুজনেই শহর ছাড়েন। তাই হয়তো রণবীরের দাম্পত্য জীবন নিয়ে এমন ‘Statement’। একটি নতুন সাক্ষাৎকারে, রণবীর নিজেই স্বীকার করেছেন যে, তিনি এখনও বুঝতে পারেননি যে তিনি এখন বিবাহিত। এরপর বিবাহিত জীবন সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, বিয়ের পর থেকেই তাঁরা খুবই ব্যস্ত। এমনকী বিয়ের পর তাঁদের জীবনে বড় কোনো পরিবর্তনও আসেনি। কারণ তাঁরা পাঁচ বছর একসঙ্গেই ছিলেন বলা চলে।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর জানান, বিয়ের পরের দিনই তাঁদের দুজনকেই কাজে চলে যেতে হয়। আলিয়াও তাঁর হলিউড ছবির ডেবিউ শ্যুটিংয়ের জন্যে লন্ডনে যাত্রা করেছেন। আর রণবীর ‘অ্যানিমেল’-এর শ্যুটিংয়ের জন্যে মানালি গিয়েছিলেন। এদিকে আলিয়া মুম্বইয়ে ফিরে আসার পরেও রণবীর তাঁর ‘শামশেরা’ ছবির প্রচারে ব্যস্ত থাকবেন। যদিও তাঁরা খুব শীঘ্রই এক সপ্তাহ ছুটি নেওয়ার কথা ভাবছেন, শুধুমাত্র বোঝার জন্যে তাঁরা বিবাহিত। তবে স্ত্রীর মতন হলিউডের ছবিতে কাজ করার বিষয়ে রণবীর বলেন যে, সেখানে কাজ করার কোনও স্বপ্ন নেই তাঁর আপাততঃ। তিনি কেবল ‘ব্রহ্মাস্ত্র’ এর স্বপ্ন দেখেন। তিনি এখানেই খুশি। আলিয়া ও রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বরে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের