তৃণমূলের আয়-ব্যয় সংক্রান্ত আয়কর দফতরের নোটিশ একপেশে, মন্তব্য হাইকোর্টের

আয়কর দফতরের পাঠানো সেই নোটিশ খারিজ করেছেন বিচারপতি। এই মামলার বিচারপতি ছিলেন মহম্মদ নিজামুদ্দিন। রায় দেন, আয়কর দফতরের পাঠানো নোটিশ বড় একপেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে একপেশে সিদ্ধান্ত নিয়ে নোটিশ (NOTICE) পাঠানো হয়েছে। এমনই মন্তব্য করল হাইকোর্ট (HIGH COURT)। সবুজ শিবিরের আয় ও ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে নোটিশ পাঠিয়েছিল আয়কর দফতর (INCOME TAX DEPT.)। সেই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। আয়কর দফতরের পাঠানো সেই নোটিশ খারিজ করেছেন বিচারপতি। এই মামলার বিচারপতি ছিলেন মহম্মদ নিজামুদ্দিন।

আয়কর দফতর সূত্রে দাবি, ২০১৮- ১৯ সালের হিসেব চেয়ে তৃণমূলকে নোটিশ পাঠিয়েছিল আয়কর দফতর। নোটিশ পাঠানো হয়েছিল ৩০ মার্চ। সেই নোটিশে বলা হয়েছিল, ৫ কোটি ১৬ লক্ষ ৭৮ হাজার ১১৪ টাকা আয় ও ব্যয় হয়েছে বলে দেখিয়েছে তৃণমূল। সুদ হিসেবে আয় দেখানো হয়েছে, ৯০ লক্ষ ১ হাজার ১১৮ টাকা। আয়কর দফতর নোটিশে জানিয়েছে, সেই জমা করা টাকার হিসাব দেখানো হয়নি। নোটিশে বলা হয়েছে, হিসেব নেই ১ কোটি ৯৫ হাজার ৯২ টাকার। এই টাকা হিসেব বহির্ভূত টাকা। আয়কর দফতরের দাবি, ১৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। তবে তার উল্লেখ নেই। নোটিশের পরিপ্রেক্ষিতে তৃণমূল গত ২০ এপ্রিল জবাব দেয়।

এদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি, ২০১৮- ১৯ সালে ৩ কোটি ২১ লক্ষ ২ হাজার ১৩২ টাকা নগদ এবং ১ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার ৪৩৩ টাকার চেক সংগ্রহ করেছে। আয়কর দফতরের পাঠানো হিসেবের নোটিশ বিস্তারিত দেওয়া হোক, দাবি ছিল তৃণমূলের।

সমস্ত তথ্য- নথি যাচাই করে বিচারপতি রায় দেন, আয়কর দফতরের পাঠানো নোটিশ বড় একপেশে। অন্যদিকে, মাদ্রাসা কমিশনে নিয়োগ দূর্নীতির অভিযোগে ৭ মামলাকারীকে ৭০ হাজার টাকা ভাগ করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার অন্যদিকে, বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত নিয়ে আশাহত বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সিটকে তদন্তের ভার দিলেই ভাল হত। এদিকে জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় হয়। তখন বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায় বিজ্ঞ ব্যক্তি, তাঁর ওপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনও ব্যক্তিগত রাগ নেই।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি