উত্তরে বন্যা, দক্ষিণে খরা, ভেলকি দেখাচ্ছে বর্ষা

রাজ্যের দুই প্রান্তে বর্ষার দুই ভিন্ন চরিত্র। উত্তরবঙ্গের বুকে চলছে প্রবল বর্ষণ। আর দক্ষিণবঙ্গে মানুষজন চেয়ে আছেন আকাশ পানে যদি বৃষ্টি ঝরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির কাছে মানুষ অসহায় তা বার বার প্রমাণিত হয়েছে। কিন্তু বছর বছর চরিত্র বদলে বর্ষাও(Monsoon) যে ভেলকি দেখাতে পারে সেটা কয়বার কে দেখেছে। যদি দেখে না থাকেন তো চলতি মরশুমে বাংলার বুকে চোখ রাখুন তাহলেই দেখতে পাবেন একই রাজ্যের দুই প্রান্তে বর্ষার দুই ভিন্ন চরিত্র। উত্তরবঙ্গের(North Bengal) বুকে চলছে প্রবল বর্ষণ(Rain)। আর সেই বৃষ্টির জেরে সেখানে একের পর এক নদী ফুলে ফেঁপে দুই কূল ভাসানোর উপক্রম করেছে। আর দক্ষিণবঙ্গে(South Bengal) মানুষজন চাতকপাখির মতো চেয়ে আছেন আকাশ পানে যদি দুই এক ফোঁটা বৃষ্টি ঝরে। বাংলার বুকে এতটা বৈপরীত্য সাম্প্রতিককালে শেষ কবে দেখা গিয়েছিল সেটা অনেকেই মনে করতে পারছেন না। কিন্তু সবাই একটা কথা মানছেন যে বর্ষার এরকম ভেলকি তাঁরা কেউ সাম্প্রতিক কালে খুব একটা বিশেষ দেখেনি।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। বিশেষ করে তরাই-ডুয়ার্স এলাকায় এবং সিকিম ও ভূটানের পাহাড়ে। আর তার জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজেনি নদীতে জলস্ফীতি ঘটেছে। এর জেরে বুধ রাত থেকেই তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। বৃহস্পতিবার জলঢাকা নদীতেও হলুদ সংকেত জারি করা হয়েছে। এদিনও ওই দুই নদীর ক্ষেত্রে হলুদ সংকেত জারি বহাল রাখা হচ্ছে। শুক্রবার সকালে তিস্তা সেচ প্রকল্পর  গজল ডোবা থেকে নতুন করে ২২৩৭.৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। আর তাতে তিস্তার জল আরও বেড়েছে। ফলে তিস্তা নদীর দুইপাশের এলাকা ও তিস্তার চরের বান্সিদাদের মধ্যে কিছুতা হলেও আতঙ্ক ছড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ৫৬.৬০ মিলিমিটার, আলিপুরদুয়ারে ১২৮.৪০ মিমি, কোচবিহারে ৪৪.৬০ মিমি, শিলিগুড়িতে ২০.৬০ মিমি বৃষ্টি হয়েছে। পাশাপাশি তাঁরা এতাও জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় রাজ্য সরকারও উত্তরবঙ্গের বুকে বন্যার(Flood) আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। জেলা প্রশাসনগুলিকে নবান্ন থেকেই ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। ত্রিপল, শুকনো খাবার ইত্যাদি সব মজুদ রাখতে বলা হয়েছে।

এর ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গের বুকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি এখনই নামার কোনও সম্ভাবনা নেই। বস্তুত দেশের আবহাওয়াবিদরা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, জুন, জুলাই ও আগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেক কম বৃষ্টি হবে। সেপ্টেম্বরে তুলনায় বেশি বৃষ্টি হবে। সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে খুব কম সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে গেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর তার নিট রেজাল্ট পুজোর মুখে বানভাসি দক্ষিণবঙ্গ। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর। তারপরেই চলতি বর্ষার মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে সামনের শীতের মরশুমে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জলের সংকট দেখা দিতে পারে বলেও তাঁরা সতর্ক করে দিয়েছেন।

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু