অস্ত্রের ঝনঝনানি! দেশে ১০ বছরে ১,০০০ কোটি টাকার অবৈধ অস্ত্র উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশে জঙ্গি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সমাজবিরোধী আর অস্ত্র চোরাকারবারীদের সম্পূর্ণ নির্মূল করা যে এখনও সম্ভব হয়নি, বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) দেওয়া তথ্যেই তা পরিস্কার। সীমান্ত প্রহরার কাছে নিয়োজিত সংস্থার (BGB) তথ্য অনুযায়ী, গত দশ বছরে দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার কোটি টাকা (Thousand Crore) বাজার মূল্যের অবৈধ অস্ত্র (Illegal Arms) উদ্ধার করা হয়েছে। অস্ত্র চোরাচালানে জড়িত থাকার অপরাধে মোট ২২০ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। দায়ের করা হয়েছে ৭০০-র বেশি মামলা। বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র বাজেয়াপ্তের পরেও চোরাকারবারীরা দমে না যাওয়ায় উদ্বিগ্ন সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা (BGB Senior Officers)। 

বিজিবি’র (BGB) পক্ষ থেকে জানানো হয়েছে, গত দশ বছরে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রের মধ্যে যেমন সেমি মেশিনগান (SMG) রয়েছে, তেমনই রয়েছে অত্যাধুনিক রাইফেল (Riffle) এবং পিস্তল (Pistol)। বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৫৪টি পিস্তল, ৬৪৬টি বন্দুক, ৫৮টি রিভলবর, পাঁচটি রাইফেল, একটি সেমি মেশিনগান (এসএমজি), ৪৯৬টি ম্যাগাজিন, ১৮ হাজার ৪৭০ রাউন্ড কার্তুজ, এক হাজার ২৮ কেজি গান পাউডার, ৯৪টি রকেট শেল। 

বিজিবি’র অপারেশন বিভাগের পরিচালক (Director (operation, BGB) লেফটেন্যান্ট কর্নেল (Lieutenant Colonel) ফায়জুর রহমানের (Faizur Rahaman) কথায়, ‘সীমান্ত পেরিয়েই বিভিন্ন অস্ত্র দেশে ঢুকছে। এ দেশে অস্ত্রের বড় মার্কেট গড়ে তোলার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারীরা। এদেশের অস্ত্র চোরাকারবারীদের পিছনে আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের (International Arms Smuggling Network) হাত রয়েছে।’ সর্ষের মধ্যেই ভূত রয়েছে কিনা অর্থা‍ৎ সীমান্ত প্রহরায় থাকা বিজিবি (BGB) সদস্যদের মদতেই সীমান্ত পেরিয়ে দেশে অস্ত্র ঢুকছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিজিবি’র (BGB) কোনও সদস্য অস্ত্র চোরাচালানে (Arms Smuggling) মদত দিচ্ছে এমন কোনও প্রমাণ মেলেনি। বরং বিজিবি’র সদস্যদের বাড়তি নজরদারির কারণেই গত ১০ বছরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু