দীপিকার অসুস্থতা সম্পূর্ণ গুজব, জানালেন ‘প্রজেক্ট কে’ এর প্রযোজক

Share:

নিজস্ব প্রতিনিধি: সূত্রের খবর, গত মঙ্গলবার স্বাস্থ্যসমস্যার সম্মুখীন হয়ে পড়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তাঁকে তৎক্ষণাৎ হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শোনা গিয়েছে, অভিনেত্রী হায়দ্রাবাদে তাঁর আসন্ন সিনেমা প্রজেক্ট কে-এর শ্যুটিং চলাকালীনই শারীরিক অস্বস্তির শিকার হন। তখন তিনি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্যুটিং করছিলেন। অভিনেত্রীর হার্টের সমস্যা হওয়ার কারণে তড়িঘড়ি তাঁকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পরমূহুর্তে তাঁর শরীরের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু, সম্প্রতি এই ছবির প্রযোজক অভিনেত্রী দীপিকার সেটে অসুস্থ হওয়া এবং হাসপাতালে নিয়ে যাওয়ার গুজব সম্পূর্ন উড়িয়ে দিয়েছেন। প্রজেক্ট কে-তে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাসও। একটি সাক্ষাৎকারে প্রজেক্ট কে-এর প্রযোজক অশ্বিনী বলেছেন, দীপিকা হায়দ্রাবাদে নাগ অশ্বিনের জন্য চিত্রগ্রহণ করছিলেন এবং তাঁর স্বাস্থ্য পুরোপুরি ভালো ছিল। আর অভিনেত্রীর অসুস্থতা কোনও ‘স্বাস্থ্য ভীতি’ নয় বরং একটি ‘নিয়মিত চেক-আপ’ ছিল, কারণ অভিনেত্রী সদ্য কোভিড -19 থেকে সুস্থ হয়েছেন। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, দীপিকাকে কামিনেনি হাসপাতালে ভর্তি করানোর জন্যে কোনও ‘তাড়াহুড়ো’ করা হয়নি, বরং তিনি রুটিন চেক-আপে হাসপাতালে গিয়েছিলেন। আর এই খবর মিডিয়া রটিয়েছে। এটি নিছকই গুজব।

অশ্বিনী বলেছেন, এর আগে অভিনেত্রী কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন, আর সুস্থ হওয়ার পরেই তিনি ইউরোপে চলে যান কান ফেস্টিভ্যালের খাতিরে। আর সরাসরি ইউরোপ থেকেই, তিনি এই ফিল্মের সেটে আসেন। তাঁর বিপি ওঠানামার পরে, সবকিছু স্বাভাবিক আছে কিনা তা নিশ্চিত করার জন্যই তিনি একটি নিয়মিত চেক-আপে এক ঘন্টা হাসপাতালে গিয়েছিলেন। পাশাপাশি প্রযোজক আরও বলেন, দীপিকা একজন ‘সত্যিকার পেশাদার’। তবে তিনি কিছুদিন বিশ্রাম চেয়েছিলেন। তাই কিছুদিন বিশ্রাম নেওয়ার পরে অভিনেত্রী আবারও কাজ শুরু করেছিলেন। অশ্বিন বলেন, “দীপিকা জি একজন সত্যিকারের পেশাদার। আমরা তাঁকে আরও কিছুদিন বিশ্রাম দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি সরাসরি অমিতাভ স্যারের সঙ্গে আবার শুটিং শুরু করেছিলেন। তাঁর কাজের প্রতি উৎসর্গ সত্যই আশ্চর্যজনক।”

প্রযোজক আরও জানান যে, দীপিকা প্রজেক্ট কে-র কাজ আনন্দ করে ‘উপভোগ’ করছেন, সেদিন তিনি সকাল ৭ টা থেকে ‘নন-স্টপ’ চিত্রায়িত হচ্ছিলেন। এমনকী তিনি স্টাফ এবং অন্যান্য ইউনিটের সদস্যদের সঙ্গেও
মধ্যাহ্নভোজন সেরেছিলেন। যার ফলে সেটে একটি ‘ইতিবাচক’ পরিবেশ তৈরি হয়েছিল। প্রজেক্ট কে, ব্যাজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত এবং নাগ অশ্বিন পরিচালিত, একটি অ্যাকশন ফিল্ম। তেলেগু সুপারস্টার প্রভাসের সঙ্গে এটিই দীপিকার প্রথম ছবি। এই ছবি ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে প্রজেক্ট কে ছাড়াও দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতেও দেখা যাবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর