ঐতিহাসিক চুক্তির পথে এয়ার ইন্ডিয়া

কিনবে নিও ফ্যামিলি জেট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঐতিহাসিক চুক্তির পথে এয়ার ইন্ডিয়া (Air India) । ভারতের এই বিমান সংস্থা তিনশোর বেশি নিও ফ্যামিলি জেট (neo family jets) বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, এয়ার ইন্ডিয়া (Air India) নিও ফ্যামিলি জেট বিমানের পাশাপাশি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলও কিনতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার (Air India) এক পদস্থকর্তার এই খবর দিয়েছেন। কেনার খরচ পড়বে ৪০.৫ বিলিয়ন ডলার।

এখনও পর্যন্ত যা খবর, এয়ার ইন্ডিয়া (Air India) এই ধরনের ৩০০ টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনশো বিমান পেতে সময় লাগবে কম করেও এক দশক। প্রতিবেদন অনুসারে, এক মাসের সব থেকে বেশি ৫০ টি বিমান কোনও কোম্পানির পক্ষে তৈরি করা সম্ভব হয়। সংবাদসংস্থার তরফ থেকে এয়ার ইন্ডিয়া এবং বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার কোনও কর্তাই এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা জানিয়েছেন, এই চুক্তি ঐতিহাসিক চুক্তি হতে চলেছে। এয়ার ইন্ডিয়া একমাত্র বিমান সংস্থা, যারা নিও ফ্যামিলি জেট বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়াকে (Air India) টাটার হাতে তুলে দেয় কেন্দ্র। একসময় টাটা গোষ্ঠীর হাতেই ছিল এই বিমানসংস্থার মালিকানা। স্বাভাবিকভাবেই তারা মালিকানা ফিরে পাওয়ায় খুশি। সেই হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে এয়ার ইন্ডিয়া(Air India)  ঐতিহাসিক চুক্তি করতে চলেছে।

আরও পড়ুন টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দিল কেন্দ্র

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ