তৈরি হচ্ছে গ্লোবাল অ্যানিমেশন ফিল্ম, পরিচালনায় প্রথমবার আইটি কোম্পানির বাজিমাত!

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আইটি কোম্পানির বাজিমাত। বিশাখাপত্তনম শহর-ভিত্তিক আইটি কোম্পানি সিম্বিওসিস টেকনোলজিস (IT company Symbiosys Technologies), এবার তাঁদের স্টুডিওতে একটি হাই-এন্ড গ্লোবাল অ্যানিমেশন ফিল্ম তৈরি করলেন। সোমবার এই আইটি কোম্পানির সিইও নরেশ কুমার এই সুখবরটি ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের সহ-প্রযোজকদের নিয়ে ‘নোয়াস আর্ক’ শিরোনামের এই সিনেমাটি আপাততঃ বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত। ইতিমধ্যে ২০ টি দেশের ২০ জন পরিবেশক তাঁদের দেশে এই ছবি সম্প্রচারের জন্য মুভিটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এই ছবির প্রাক-প্রযোজনা ব্রাজিলে শুরু হলেও, এই ফিল্মটি ভারতে উৎপাদিত খুব ভাল উচ্চমানের অ্যানিমেশন ফিল্মগুলির মধ্যে একটি হতে চলেছে। আর অন্ধ্র প্রদেশে এই প্রথম কোনও অ্যানিমেশন ছবি ৪৫ কোটি টাকা দিয়ে নির্মিত করা হচ্ছে।

ছবিটি আগামী বছর মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। এই ফিল্মটির বিষয়বস্তু, বাইবেল এবং প্রাচীন ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।যখন পৃথিবী অবিরাম বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছিল এবং ঈশ্বর সমস্ত প্রাণীকে বন্যা থেকে বাঁচাতে নোহের জাহাজে তুলে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং বেঁচে থাকা মানুষের জন্যে নতুন করে একটি পৃথিবীর সৃষ্টি করেছিলেন, এই ইতিবাচক দিকটি প্রদর্শন করা হবে এই ছবিটিতে।

সিইও নরেশ কুমার আরও জানিয়েছেন, “ইতিমধ্যেই আমাদের আইটি পার্কে ছবিটির জন্য একটি ২০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম গ্রিন এনার্জি নিয়ে একটি সম্পূর্ণ চলচ্চিত্র নির্মিত হতে চলেছে। আমরা ডেল থেকে প্রায় ১২ লক্ষ টাকা দামের উচ্চ-সম্পন্ন কম্পিউটার সংগ্রহ করেছি, এবং প্রচুর ভিএফএক্স এবং এসএফএক্স, জলের সিমুলেশনের দ্বারা একটি সম্পূর্ণ সমুদ্র এবং ঝড়কে পুনঃনির্মাণ করা হচ্ছে।” আসলে একটি নতুন ভিএফএক্স লাইভ ল্যাব, একটি ডাবিং স্টুডিও, একটি ফিল্ম ল্যাব, এডিটিং এবং শর্ট ফিল্ম নির্মাণের জন্যে, অন্যান্য সুবিধা সহ, দেশের যে কোনও শীর্ষ স্টুডিওর সমতুল্য করে বিশাখাপত্তনমে এই স্টুডিওটি নির্মাণ করা হয়েছে। বিশাখাপত্তনমের আইটি পার্ক রুশিকোন্ডায় এই সুবিধাগুলি ছিল বলে সেখানেই স্টুডিও নির্মাণ করা হয়েছে।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ