পাভলভ হাসপাতালের সুপারকে তলব করল স্বাস্থ্য ভবন

আগেই হাসপাতালের এই দশার জন্য শোকজ করা হয়েছিল সুপারকে। তারপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে তলব করা হয়েছে হাসপাতালের সুপারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমা পড়েছিল গুরুতর অভিযোগ। একাধিক অভিযোগে রীতিমত ধাক্কা খেয়েছে পাভলভ হাসপাতাল (PAVLOV HOSPITAL)। অভিযোগ পাওয়ার পরে হাসপাতাল পরিদর্শন করে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। আগেই হাসপাতালকে করা হয়েছিল শোকজ। এবার সরাসরি হাসপাতালের সুপারকে তলব করল স্বাস্থ্য ভবন (SWASTHYA BHAWAN)। হাসপাতালের বেহাল পরিস্থিতি ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য ভবন নিয়েছে কড়া পদক্ষেপ।

উল্লেখ্য, মানসিক সমস্যার চিকিৎসার জন্য রজ্যের প্রথম সারির হাসপাতাল পাভলভে অব্যবস্থার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে হাসপাতাল সুপারকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন হয়। এর পর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছি। আর সেই অভিযোগের ভিত্তিতে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর।

রিপোর্টে উল্লেখ করা হয়েছিল মানসিক চিকিৎসার হাসপাতাল পাভলভে মহিলা আবসিকদের দুটি ঘরে ১৩ জনকে রাখা হয়েছে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা, ভাঙা লোহা ও ধাতব বস্তু। একাধিক আবাসিকের দেহে রয়েছে ঘা ও ক্ষতচিহ্ন। হাসপাতালের সুপার ও নার্সরা আবাসিকদের দুরবস্থার দিকে নজর দেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন আবাসিকদের যে খাবার দেওয়া হয় তার গুণমাণ নিম্নমানের বলেও অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে অপরিষ্কার পাত্রে খাবার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল, ছেঁড়া পোশাকে রাখা হয় রোগীদের।

রিপোর্টে আরও বলা হয়েছিল, কলকাতা পাভলভ হাসপাতালে রোগীদের জন্য ডায়েট চার্ট বলে কিছু নেই। ডায়েট কমিটিরও অস্তিত্ব নেই।  হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদদের কাজের কোনও পরিবেশ নেই। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে নিয়মিত রাউন্ডের অভাব রয়েছে। রাউন্ডে আসেন না সুপার, এমনকি ডেপুটি সুপার, নার্সিং ইনচার্জ ফেসিলিটি ম্যানেজার। ইন্টার্নদের নিয়ে কাজ চালানো হচ্ছে।

সম্প্রতি, হাসপাতাল থেকে বেরিয়ে এক রোগী উঠেছিলেন এক রোগী। অসুস্থদের প্রতি উদাসীনতা নিয়েও উঠেছিল অভিযোগ। এরপরেই স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, প্রকৃত পরিস্থিতি যাচাই করতে হাসপাতালে ২ বার পরিদর্শন করা হয়। পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গত সোমবার করা হয়েছে দ্বিতীয় পরিদর্শন। আগেই হাসপাতালের এই দশার জন্য শোকজ করা হয়েছিল সুপারকে। তারপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে তলব করা হয়েছে হাসপাতালের সুপারকে। জানা গিয়েছে বিশেষ বিশেষ প্রশ্ন করে নেওয়া হবে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে হাসপাতালের মানোন্নয়নে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য পরিষেবার দিকে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু