‘অগ্নিপথ’ প্রত্যাহারের প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল

গত ১৪ জুন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করেছে প্রতিরক্ষা মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে অশান্তির আগুন দাউ-দাউ করে জ্বললেও সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath) প্রত্যাহারের প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল (Ajit Doval)। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘দেশের স্বার্থের কথা মাথায় রেখে বড় রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেনাকে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতেই অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে আসা হয়েছে।’

গত ১৪ জুন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ‘অগ্নিপথ’  (Agnipath) প্রকল্প চালু করেছে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry Of Defence)। আর তার পর থেকেই অশান্তির আগুন জ্বলে উঠেছে। চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে রাজপথে নেমেছে সেনায় যোগ দিতে ইচ্ছুক তরুণরা। বিক্ষোভের জেরে বিহারসহ একাধিক রাজ্য অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকেও ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতা করা হয়েছে। যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশান্তির আগুন জ্বলছে তাতে কৃষি আইনের মতোই ‘অগ্নিপথ’ নিয়ে মোদি সরকার পিছু হঠবে কিনা, সেই প্রশ্ন উঠেছে।

কিন্তু এদিন মোদি সরকারের অন্যতম নীতি-নির্ধারক তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন। তাঁর কথায়, ‘দেশের সেনাবাহিনীতে তারুণ্যের জোয়ার আনার কথা অনেক প্রধানমন্ত্রীই (Prime Minister) ভেবেছিলেন। কিন্তু কেউই ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারেননি। একমাত্র নরেন্দ্র মোদিই (Narendra Modi) দেশের স্বার্থের কথা ভেবে বড় রাজনৈতিক ঝুঁকি (Political Risk) নিয়েছেন। দেশের স্বার্থে যদি এর জন্য বড় মূল্য চোকাতে হয়, তাহলেও পিছোবেন না তিনি।’ পাশাপাশি অগ্নিবীর নিয়োগের পক্ষে সাফাই দিতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) বলেন,  ‘বিশ্বে তরুণদের সংখ্যার নিরিখে ভারত অনেক এগিয়ে। অথচ সেনাবাহিনীতে তরুণদের সংখ্যা ভীষণ কম। তারুণ্য আনতেই ‘অগ্নিবীর’দের নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এতে একদিকে যেমন সেনাতে তরুণদের সংখ্যা বাড়বে, তেমনই দেশ এমন এক সেনাবাহিনীকে পাবে যেখানে অধিকাংশই টেক স্যাভি (Tech Savvy)।’  

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর