খেলতে গিয়ে বিদ্যুতের খুঁটি ছুঁতেই মৃত্যু দুই কিশোরীর

Share:

 

নিজস্ব প্রতিনিধি: রাক্ষুসে নিম্নচাপের জেরে জল যন্ত্রণায় ভুগছে শহরবাসি। ভোগান্তি বেড়েছে বৃহত্তর কলকাতার মানুষদের। এর মাঝে দু’দিনে মোট ছয়জনের মৃত্যু হল শুধুই বিদ্যুৎস্পষ্ট হয়ে। গতকালই খড়দহ ও টিটাগড়ে চারজনের মৃত্যু হয়েছে মোট। আর আজ দমদমে মৃত্যু হল দুই কিশোরীর। খেলতে খেলতে লাইট পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে দুই বালিকা। বুধবার ঘটনাটি ঘটেছে দমদমের বান্ধবনগরে। শ্রেয়া বনিক এবং অনুষ্কা নন্দী নামে দুই বালিকা খেলার ছলেই জলে ডুবে থাকা বিদ্যুৎ-এর খুঁটিতে হাত দেন, তারপরেই মৃত্যু হয় দু’জনের। 

মৃত দুই কিশোরীর মধ্যে একজন ঝিলপাড়ার বাসিন্দা। প্রবল বৃষ্টির জেরে দমদমের বেশিরভাগ জায়গা এখন জলের তলায়। সেই জায়গাতেই মাঠে খেলছিল দুই বালিকা। পাশেই থাকা লাইট পোস্টটি জলের মধ্যে ছিল। সেটি আচমকাই হাত দিতেই মৃত্যু নেমে আসে, বন্ধুকে বাঁচাতে গিয়ে স্পর্শ করতেই অপর এক নাবালিকার প্রাণ চলে যায়। দু’জনকেই আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাঠেই প্রাণ গিয়েছিল দুই বালিকার। কিন্তু অচৈতন্য অবস্থায় মাঠে পড়ে থাকলে বাড়ির লোক হাসপাতালে নিয়ে যায় ও তাঁদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বান্ধবনগর দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তগর্ত। সেখানকার কো অর্ডিনেটর সুরজিৎ রায়চৌধুরী জানিয়েছেন, ‘দু’জনকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।’ পরে জানা গিয়েছে, হাসপাতালে মৃত্যু হয়েছে দু’জনেরই। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। দু’টি পরিবারই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে।

গতকালই অর্থাৎ মঙ্গলবার খড়দহের পাতুলিয়ায় আবাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই পরিবারের তিনজন। মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা। স্বামীকে বাঁচাতে গিয়ে এরপর বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। শেষে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাড়ির বড় ছেলে। অন্যদিকে টিটাগড় থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। মৃত কিশোরের নাম হীরালাল রায়। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি