বর্ষাকালীন সন্ধ্যায় চা-এর সঙ্গে বানিয়ে ফেলুন ‘কিমা সিঙ্গাড়া’

তাই বাঙালির চিরাচরিত সন্ধ্যার জলখাবার সিঙ্গাড়াকে এবার একটু অন্যরকম করে বানিয়ে ফেলুন। বানান 'কিমা সিঙ্গাড়া', রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকালের বিকেলগুলোতে চা আর তার সঙ্গে বেশ কিছু মুখরোচক হলে জাস্ট জমে যায়। নানা ধরণের স্ন্যাক এই বর্ষার বিকেলগুলোতে মন ভালো করে দেয় আমাদের। তাই বাঙালির চিরাচরিত সন্ধ্যার জলখাবার সিঙ্গাড়াকে এবার একটু অন্যরকম করে বানিয়ে ফেলুন। বানান ‘কিমা সিঙ্গাড়া’, রইল রেসিপি।

উপকরণঃ 

মাটন কিমা- ৪০০ গ্রাম

ময়দা- ২৫০ গ্রাম

সেদ্ধ আলু-১টি (মাঝারি সাইজের )

পেঁয়াজ কুচি- ১ কাপ

আদাবাটা -১ টেবল চামচ

রসুন বাটা- ১ টেবল চামচ

নুন- স্বাদমত

হলুদ গুঁড়ো-১ চা চামচ

লঙ্কা গুঁড়ো-১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি- ৪-৫টি

গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ)

ভাজা মশলা গুঁড়ো

পাঁচফোড়ন- ১/২ চা চামচ

জিরে- ১ চা চামচ

লঙ্কা- ১ চা চামচ

ধনে- ১ চা চামচ

সাদা তেল ও ডালডা- প্রয়োজনমত

জোয়ান- ১ চিমটে

প্রণালীঃ প্রথমে ময়দাতে নুন, গরম জল, জোয়ান, দিয়ে ভালোভাবে মেখে ১ ঘন্টা একটি এয়ার টাইট কন্টেনারে রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আদা, পেঁয়াজ, রসুন বাটা ভালভাবে কষিয়ে নিয়ে তাতে একে একে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে মাংসের কিমা ও স্বাদমত নুন দিয়ে ভালভাবে কষিয়ে নিন। এরপর মাংস সিদ্ধ হয়ে এলে তাতে সিদ্ধ করে রাখা আলু মিশিয়ে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন। এভাবে তৈরি হয়ে যাবে সিঙ্গাড়ার পুর।

এবার ময়দা মেখে নিয়ে ডো বানিয়ে তা সিঙ্গাড়ার আকারে বেলে নিয়ে মাংসের পুর ভরে ডুবো তেলে ভেজে তুলে নিন। মনে রাখবেন ভাজার সময় সমান পরিমাণে তেল ও ডালডা মিশিয়ে নেবেন।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য