ছুটির দিনে ওপার বাংলার স্বাদ আনতে পাতে রাখুন বাংলার লাউপাতা ভেটকি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় ইলিশের পাশাপাশি ভেটকি মাছেরও ব্যপক চাহিদা। বাঙালিদের দুপুর হোক বা রাত, পাতে মাছ না থাকলে ঠিক জমে না। তবে সপ্তাহের অন্য দিনের থেকে সপ্তাহান্তে ছুটি উদ্‌যাপনে মাছের একটা জমকালো রান্নার সম্ভার না আনলেই নয়। তাই বর্ষার আবহে ছুটির আমেজে জমিয়ে ভূরিভোজ করতে চটপট বানিয়ে নিন ওপার বাংলার বিখ্যাত পদ লাউপাতা ভেটকি। রইল প্রণালী।

উপকরণ: ভেটকি মাছ ৫ টুকরো, লম্বা করে কাটা আলু দুটি, লম্বা করে কাটা পটল দুটি, লাউ পাতা চারটি, আদা বাটা এক চা চামচ,ধনে বাটা দেড় চা চামচ, জিরে বাটা দেড় চা চামচ, হিং আধ টেবিল চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ, সর্ষের তেল, নুন ও চিনি পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে ভেটকি মাছগুলিকে নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজার কড়াইয়ে জিরে, হিং আর তেজপাতা ফোড়ন দিয়ে পটল ও আলু ভেজে নিন। পটল ও আলু লম্বা করে কাটবেন। এ বার কড়াইয়ে লাউপাতা, আদা ও ধনে বাটা দিয়ে কষিয়ে, কিছুক্ষন পর পরিমাণ মতো নুন, হলুদ ও জল দিয়ে দিন। এরপরে ভেজে রাখা আলু ও পটলগুলি ছেড়ে ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে সবকিছু ভাল করে সেদ্ধ করে নামিয়ে নিন।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?