রোহিত অনিশ্চিত, ডাক পড়ল ১৫জনের তালিকায় না থাকা মায়াঙ্কের

আজ বিকেলেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একে করোনা। তার ওপর চোট। এজবাস্টন টেস্টে রোহিতকে পাওয়া যাবে না ধরে নিয়েই এগোচ্ছে ভারতীয় শিবির। বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রোহিতের জায়গায় খেলবেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।

বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) সোমবারেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, মায়াঙ্ক আগরওয়ালের নাম প্রথম ১৫জনের তালিকায় ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে কেএল রাহুল (KL Rahul) চোট পান। এবার করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত। ফলে, দলে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। সে কারণে মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হয়েছে।

মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) শেষবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন। এখনও পর্যন্ত ২১টি টেস্টম্যাচ খেলেছেন মায়াঙ্ক। মোট রান ১,৪৮৮।  গড় ৪১.৩৩। এবছরের আইপিএলেও খেলেছিলেন মায়াঙ্ক (Mayank Agarwal) । কিন্তু পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য ছিল না। ১৩টি ম্যাচ খেলে ১৯৬ রান করেছেন। আর আইপিএলে দলের স্থান ছিল চতুর্থ।

প্রশ্ন হল, মায়াঙ্ক আগরওয়ালকে স্কোয়াডে যোগ দেওয়ার জন্য ডেকে পাঠানো হলেও মাঠে তাঁকে দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছে। কারণ, আইপিএলে তাঁর পারফরম্যান্স। উল্লেখ করা যেতে পারে, কোহলির পর এবার করোনায় আক্রান্ত খোদ ক্যাপ্টেন। বিসিসিআই বিবৃতি জারি করে জানিয়েছে করোনায় রোহিতের (Rohit Sharma) আক্রান্ত হওয়ার খবর। রোহিতে করোনায় আক্রান্ত হওয়ার খবরে ভারতীয় শিবিরে বাকিদের নিয়েও চিন্তা বাড়ছে। 

আরও পডু়ন করোনায় আক্রান্ত রোহিত, ভারতীয় শিবিরে বিপর্যয়

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়