চেলসিকে পিওতর চেকের বিদায়

প্রিয় ক্লাবকে আজ বিদায় বলে দিয়েছেন চেক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চার বছর আর্সেনালের গোলপোস্টে তাঁকে দেখা গিয়েছিল। ১৩৯ ম্যাচে গানারদের জার্সিতে নেমেছেন। কিন্তু পিওতর চেক (Petr Cech)মানেই তো চেলসি। ১১ বছর এই ক্লাবেই খেলেছেন, খেলোয়াড়ি জীবন শেষে সেই চেলসিতেই (Chelsea) ফিরেছিলেন। টেকনিক্যাল অ্যান্ড পারফরম্যান্স পরামর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেছেন। ইংলিশ ফুটবলে প্রায় অপরিচিত মুখ এদুয়ার্দ মেন্দিকে চেলসিতে (Chelsea)  নিয়ে যাওয়ার কৃতিত্বও তাঁর। প্রিয় ক্লাবকে আজ বিদায় বলে দিয়েছেন চেক। নিজের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন পিওতর চেক(Petr Cech) ।

পিওতর চেক (Petr Cech)লেখেন, ‘গত তিন বছর চেলসিতে এই ভূমিকা পালন করতে পেরে অনেক গর্বিত। ক্লাবের নতুন মালিকানার এই সময়েই সরে দাঁড়ানোর সেরা সময় মনে হচ্ছে আমার। নতুন মালিকের অধীনে ক্লাব দারুণ অবস্থানে আছে বলে আমি খুব খুশি। মাঠ ও মাঠের বাইরে চেলসির উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেলসির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন চেক (Petr Cech)। ৪৯৪ ম্যাচে ১৩টি শিরোপা জেতা এই ক্লাব কিংবদন্তিকে ২০১৯ সালে ফিরিয়েছিল প্রশাসনিক ভূমিকায়। কিন্তু নতুন মালিক টড বোয়েলির আবির্ভাবের পর ক্লাবে অনেক রদবদলের ভিড়ে যোগ হলো চেকের নামও। এর আগে বিদায় নিয়েছেন দলবদলে দারুণ দক্ষতা দেখানো পরিচালক মারিনা গ্রানোভস্কায়া।

ক্লাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী ৩০ জুন বিদায় নেবেন ক্লাব চেয়ারম্যান (Club Chairman) ব্রুস বাক। অন্যদিকে, পিওতর চেক (Petr Cech)জানিয়ে দিলেন, ব্রুস বাক একা নয়, তিনিও ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন।

আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে গেল রোনাল্ডোর কোটি টাকার গাড়ি

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম