টিম ইন্ডিয়াকে আরও পরিণত হওয়ার বার্তা দিলেন সৌরভ

বেশ শক্তিশালী দল নিয়েই টি-২০ বিশ্বকাপে নামছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ শক্তিশালী দল নিয়েই টি-২০ বিশ্বকাপে নামছে ভারত। দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন, যারা যেকোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। তবে তা সত্ত্বেও বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে আরও পরিণত হওয়ার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন যে, টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে গেলে ক্রিকেটারদের আরও পরিণত হতে হবে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে সৌরভ বলেন, ‘কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা সহজ নয়। শুধুমাত্র খেলতে নামলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে গেলে অনেক পরিণত হতে হয়। এই ভারতীয় দল বেশ শক্তিশালী, টিম প্রতিভার ছড়াছড়ি। রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে অনেকেরই। কিন্তু তার আগে নিজেদের মানসিকতাকে বিশ্বকাপে জয় করার জায়গায় নিয়ে যেতে হবে।’

সেই সঙ্গে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক আরও জানান, ‘এই ভারতীয় দল যেকোনও টুর্নামেন্ট জেতার দাবিদার। তবে সকলকে নিজেদের সেরাটা দিতে হবে। ওদের উচিত এখনই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে না ভেবে একটি করে ম্যাচ ধরে এগানো। প্রতিপক্ষ দলগুলিও খুব একটা দুর্বল নয়। তাই বাড়তি সতর্ক থাকতে হবে।’

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা