হচ্ছেটা কী? শাসন করতে গিয়ে সাভারে ছাত্রের হাতে খুন হিন্দু শিক্ষক

ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মেরে তাঁকে গুরুতর আহত করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু

Share:

নিজস্ব প্রতিনিধি, সাভার: পুলিশের সামনেই নড়াইলের মির্জাপুর কলেজের (Mirzapur College) অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসকে (Swapan Biswas) জুতোর মালা পরানোর ঘটনা নিয়ে যখন গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে, তখনই শাসন করার অপরাধে ছাত্রের হাতে খুন হতে হল ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের (Hazi Younus Ali School & College) শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar)। শনিবার দুপুরে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক মেরে তাঁকে গুরুতর আহত করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু (Ashraful Islam Jitu)। গুরুতর জখম অবস্থায় শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়। সোমবার চিকি‍ৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরে তিন দিন কেটে গেলেও খুনি ধরা না পড়ায় মঙ্গলবার প্রতিবাদে পথে নেমেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা (Students & Teachers)। খুনীকে অবিলম্বে গ্রেফতার না করা হলে চরম আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ বছর ধরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে (Hazi Younus Ali School & College)শিক্ষকতা করেছিলেন নিহত উ‍ৎপল সরকার। পাশাপাশি প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যাতে বিগড়ে না যায়, তার জন্য কড়া শাসন করতেন। স্কুলের মেয়েদের উত্যক্ত করার অভিযোগ উঠেছিল দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বিরুদ্ধে। তাকেও বকাঝকা করেছিলেন উ‍ৎপল বাবু। শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। মাঠের একপাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন উ‍ৎপলবাবু। আচমকাই ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তাঁর উপরে চড়াও হয় জিতু। এলোপাতাড়ি পেটাতে থাকে। বাকিরা ছুটে আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় উ‍ৎপল সরকারকে। সোমবার সকালে তিনি মারা যান।

প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।  মঙ্গলবার উ‍ৎপল সরকারকে খুনের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ও শিক্ষকরাও বিক্ষোভে সামিল হয়েছিলেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের