সম্মানীয় পদ কর্দমাক্ত, আবারও তৃণমূলের তোপ রাজ্যপালের বিরুদ্ধে

তৃণমূল মুখপত্রে বলা হয়েছে, এর আগে এই রাজ্যের রাজ্যপাল যারা হয়েছিলেন তাঁদের নাম যথেষ্ট আকর্ষণীয়।সেই তালিকায় ‘বেমানান’ বর্তমান রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও তৃণমূল কংগ্রেসের (TMC) আক্রমণের মুখে রাজ্যপাল (GOVERNOR)। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সবুজ শিবিরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের সঙ্গে তুলনা করা হয়েছে প্রাক্তন রাজ্যপালদের। বলা হয়েছে, ‘বেমানান’। করা হয়েছে একাধিক অভিযোগ। অবশ্য রাজ্যপাল বা শাসকদলের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে তা আরও প্রকট হল এবার।

তৃণমূল মুখপত্রে বলা হয়েছে, এর আগে এই রাজ্যের রাজ্যপাল যারা হয়েছিলেন তাঁদের নাম যথেষ্ট আকর্ষণীয়। সকলেই তাঁদের এক ডাকে চেনেন। সেই তালিকায় ‘বেমানান’ বর্তমান রাজ্যপাল। অভিযোগ, তিনি পদ কর্দমাক্ত করছেন। অভিযোগ, এই পদ নিরপেক্ষ হওয়া সত্ত্বেও রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আরও বলা হয়েছে, বেশিরভাগ রাজ্যপাল এই পদে রাজনীতির রাস্তায় হাঁটার পরেই এসেছেন। এই পদ আলঙ্কারিক। তবু বর্তমান পরিস্থিতির মত এই অবস্থা কখনও হয়নি।

প্রসঙ্গত, সারদা ও নারদা কাণ্ডে বারবার উঠে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তবু সিবিআই (CBI) ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিজেপিতে যোগ দেওয়ার জন্যই তাঁকে রাখা হয়েছে তদন্তের আওতার বাইরে। সঠিক তদন্তের জন্য তাঁকে গ্রেফতার করা হক। এই দাবি তুলেই রাজভবনে গিয়েছিলেন গত ২৮ জুন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। দুজনেই জানিয়েছিলেন, আলোচনা ইতিবাচক। তৃণমূলের পক্ষ থেকে তাঁদের দাবি জানানো হয়েছিল। রাজ্যপাল তাঁর মত জানিয়েছিলেন। কিন্তু এরপরেই ফের রাজ্যকে আক্রমণ করে ট্যুইট করেন রাজ্যপাল। তারই কি জবাব তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’র (JAGO BANGLA) প্রতিবেদন।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা