কোহলিদের কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করল সৌরভের বোর্ড

ভারতীয় সিনিয়র দলের জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সিনিয়র দলের জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু হেড কোচই নয়, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের পদের জন্যও চাওয়া হল আবেদনপত্র। সেই সঙ্গে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) হেড অব স্পোর্টস সায়েন্স/মেডিসিন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে হেড কোচ হওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন করতে পারবে।

তবে  ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের পদের জন্য আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তবে গত শনিবারই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে চূড়ান্ত করার কথা জানিয়েছিল বিসিসিআই। বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে, ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করা হতে পারে ‘দ্য ওয়াল’-এর সঙ্গে।

তবে কোচ হতে গেলে নিয়ম অনুযায়ী দ্রাবিড়কেও আবেদন করতে হবে। তবে সেটা শুধুমাত্র নিয়মরক্ষার জন্য। কারণ, বোর্ডের অন্দরমহলের তরফ থেকে জানা যাচ্ছে যে বিরাটদের নতুন প্রশিক্ষক হিসেবে দ্রাবিড় প্রায় চূড়ান্ত। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও নাকি রাহুলের হাতেই সিনিয়র দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন।  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা