একদম মুখ খোলাবেন না : নূপুর শর্মা ইস্যুতে কেন্দ্রকে সুপ্রিম ধাক্কা, দুষল মিডিয়াকেও

কড়া কথা শুনিয়েছে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৈরি হওয়া পরিস্থিতির জন্য বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) দায়ী করল ভারতের সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্য কান্তের এজলাস জানিয়েছে, বিজেপি (BJP) নেত্রীর ওই মন্তব্যের জন্য দেশ তেতে ওঠে। নূপুর শর্মা কোনওভাবেই এই দায় এড়াতে পারেন না। ওই মন্তব্যের জেরে তৈরি হওয়া পরিস্থিতির নিরিখে নূপুর শর্মা নিরাপত্তা চেয়েছেন। এই বিষয়ে বিচারপতির প্রশ্ন,  উনি হুমকি পাচ্ছেন বলেই কি নিরাপত্তা চেয়েছেন? নিরাপত্তাহীনতায় ভুগছেন দেখেই নিরাপত্তা চাইছেন? বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) কার্যত ধৈর্য্য হারিয়ে একসময় বলে ফেলেন, ‘আদালতের মুখ খোলাতে বাধ্য করবেন না। আমরা সব দেখেছি।’

নূপূর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিত দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই অভিমত জানিয়েছে। পাশাপাশি ওই ঘটনার প্রেক্ষিতে বেশ কয়েকটি বৈদ্যুতিন মাধ্যমে তথাকথিত প্যানেল ডিসকাশন নিয়ে তুলোধোনা করেছে বেঞ্চ। তুলোধোনা করেছে দিল্লি পুলিশকেও।

বিজেপি নেত্রীর (BJP) ওই মন্তব্যকে ইস্যু করে বেশ কয়েকটি টিভি চ্যানেল দিনের পর পর প্যানেল ডিসকাশন চালায়। তা নিয়েও কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ (Justice Surya Kant)। জানিয়েছে, ‘ওই ঘটনার পর দিল্লি পুলিশের ভূমিকা কী ছিল, সেটা আমরা দেখেছি। দেখেছি কতিপয় টিভি চ্যানেলের প্যানেল ডিসকাশন। বিচারাধীন বিষয়ে কোন আক্কালে কতিপয় টিভি চ্যানেল ঘটা করে প্যানেল ডিসকাশন করে। ‘ আর নূপুর শর্মার (Nupur Sharma) ব্যাপারে বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, ‘উনি দলের মুখপাত্র হতেই পারেন। তার মানে যা ইচ্ছে বলার অধিকার রয়েছেন নাকি? ‘

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার