সদ্যজাতকে বিক্রি করতে গিয়ে ধৃত ‘মা’, তুললেন প্রেমিকের বিরুদ্ধেই অভিযোগ

মহিলার অভিযোগ, প্রেমিক সন্তানের পরিচয় দিতে অস্বীকার করেছিলেন। শুধু তাই নয় গর্ভপাত করাতে বলেছিলেন বলেও অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম ভাঁড়িয়ে নিজের সদ্যজাতকে (NEW BORN) অন্যের কাছে বিক্রির (SELL) অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের (PURBA BARDWAN)  ঘটনা। ধৃত মহিলা এসেছিলেন উত্তরপ্রদেশ (UP) থেকে। ভর্তি হয়েছিলেন কালনা মহকুমা হাসপাতালে (HOSPITAL)। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। যদিও, অভিযুক্তের দাবি, তাঁর প্রেমিক সন্তানের পিতৃ পরিচয় স্বীকার করতে চাননি বলেই অন্যের হাতে সন্তান তুলে দিতে চেয়েছিলেন তিনি।

নাম ভাঁড়িয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা। অভিযুক্ত মহিলার বাপের বাড়ি মেমারির মোগরা হাটতলাতে। বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশে। স্বামীর অত্যাচারে তিন সন্তানকে নিয়ে বেশ কয়েক বছর আগে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছিলেন বাপের বাড়িতে। তারপর এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। ফলে গর্ভবতী হয়েছিলেন মহিলা। মহিলার অভিযোগ, প্রেমিক সন্তানের পরিচয় দিতে অস্বীকার করেন। প্রেমিক গর্ভপাত করাতে বলেছিলেন বলেও অভিযোগ। মহিলার দাবি তিনি প্রেমিককে বলেছিলেন, সন্তানের জন্ম দেবেন। তারপরে তেমন হলে সেই সন্তান অন্য কাওকে দিয়ে দেবেন তবু নষ্ট করতে পারবেন না। এরপরেই নিজের নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কয়েক ঘণ্টা পরে জন্ম দেন এক পুত্র সন্তানের।

হাসপাতাল সূত্রে খবর, সন্তানকে মায়ের কাছে দেওয়ার আগে জানতে চাওয়া হয়েছিল পিতৃ পরিচয়। তখন নার্সদের যেই নাম তিনি বলেছিলেন, সেই নামের সঙ্গে মিল ছিল না ভর্তি হওয়ার সময় খাতায় নথিভুক্ত করা নামের। এতেই নার্সদের সন্দেহ হয় এবং তাঁরা পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতালের পক্ষ থেকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে সামনে আসে আসল সত্য। জানা যায়, তিনি নিজের নাম গোপন করে এক নিঃসন্তান মহিলার নামে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ওই নিঃসন্তান মহিলার কাছেই তুলে দিতেন নিজের সন্তানকে। ঝামেলা এড়াতেই এই কাজ করেছিলেন বলেও দাবি করেন। আরও বলেন, ওই নিঃসন্তান মহিলা তাঁর পরিচিত।

যেই নিঃসন্তান মহিলার কথা বলেছেন অভিযুক্ত, তাঁর শাশুড়ির দাবি,  বৌমা নিঃসন্তান তাই এঁর সন্তান নেওয়ার কথা হয়েছিল। তবে শিশুকে কেনা- বেচার কোনও কথা হয়নি।

পুলিশ (POLICE) সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে ধরা হয়েছে। সদ্যজাতকে বিক্রির চেষ্টা চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়