ওয়ানাডে রাহুল গান্ধির দফতরের গান্ধির ছবি ভাঙচুর করেছে কংগ্রেসিরা, দাবি পুলিশের

এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কেরল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক মনোজ আব্রাহাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) কর্মীরা নয়, ওয়ানাডে (Wayanad) রাহুল গান্ধির দফতরে (Rahul Gandhi’s Office) থাকা মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ছবি ভাঙচুর করেছেন কংগ্রেসি নেতারাই (Congress Leader’s)। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কেরল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (ADGP, Kerala Police) মনোজ আব্রাহাম (Manoj Abraham)। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) দেওয়া রিপোর্টেই তিনি ওই দাবি করেছেন। এদিন পুলিশের দেওয়া রিপোর্টকে উদ্ধৃত করে বিধানসভায় কেরলের মুখ্যমন্ত্রী (Chief Minister) পিনরাই বিজয়ন (Pinaray Vijayan) বলেন, ‘এসএফআই সমর্থকরা (SFI Activist) মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ছবি ভাঙচুর করেছে বলে যা বলা হচ্ছে, তা অপপ্রচার ছাড়া কিছু নয়।’ যদিও পুলিশের রিপোর্টকে মানতে রাজি হননি কংগ্রেসি বিধায়করা।

গত ২৪ জুন ওয়ানাডে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দফতরে চড়াও হয় এসএফআই কর্মী-সমর্থকরা। দফতরে থাকা কংগ্রেস কর্মীদের মারধর করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায়। রেহাই পায়নি দেওয়ালে ঝোলানো জাতির জনক মহাত্মা গান্ধির ছবিও। এসএফআই কর্মী-সমর্থকদের ওই গুণ্ডাগিরি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। চাপে পড়ে ঘটনার নিন্দা জানান খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। পুলিশকে হামলার ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এমনকী ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এসএফআইয়ের ওয়নাড জেলা কমিটিও ভেঙে দেওয়া হয়।

রাহুলের দফতরে হামলা নিয়ে স্বরাষ্ট্রসচিবকে দেওয়া রিপোর্টে কেরল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক মনোজ আব্রাহাম জানিয়েছেন, ‘ওয়ানাডে কংগ্রেস নেতা রাহুল গান্ধির দফতরে হামলা চালালেও দেওয়ালে ঝোলানো মহাত্মা গান্ধির ছবি ভাঙচুর করেননি এসএফআই কর্মী-সমর্থকরা। কেননা, যখন দফতর থেকে মারমুখী এসএফআই সমর্থকদের হঠিয়ে দেওয়া হয়েছিল, তখনও সেখানে গান্ধিজির ছবি অক্ষত ছিল। এসএফআই কর্মী-সমর্থকদের দফতর থেকে হঠিয়ে দেওয়ার ৩৫ মিনিট বাদে ছবিটি বিকৃত অবস্থায় লক্ষ্য করা গিয়েছে। কংগ্রেস নেতা-কর্মীরাই ওই ছবি ভাঙচুর করেছেন।’

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি