আজ ইংরেজদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছেন কোহলিরা

সদ্য আইপিএল শেষ হওয়ার জন্য ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটাররাই খেলার মধ্যে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবারই আইপিএলের ইতি ঘটেছে। আর তার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। যদিও আইসিসি-র এই মেগা টুর্নামেন্টটির মূল পর্ব এখনও শুরু হয়নি। গত রবিবার থেকে শুরু হয়েছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের সুপার-১২-র যোগ্যতা অর্জন পর্ব। এখান থেকে মোট চারটি দল মূল পর্বে তথা সুপার-১২-এ খেলার সুযোগ পাবে।

তবে সরাসরি মূল পর্বে খেলার দলগুলি নামবে ওয়ার্মআপ ম্যাচ খেলতে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব। তবে তার আগে সকলেই প্রায় দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ওয়ার্মআপ গেমেই আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।

সদ্য আইপিএল শেষ হওয়ার জন্য ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটাররাই খেলার মধ্যে রয়েছেন। যেটা কোচ রবি শাস্ত্রী এবং টিম ম্যানেজমেন্টকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছে। তবে টিম কম্বিনেশন কী হবে সেটা নিয়ে সকলেই চিন্তায় রয়েছে। কারণ, হাতে একাধিক অপশন রয়েছে। আর বেশিরভাগ ক্রিকেটারই ছন্দে রয়েছেন। বিশেষ করে ওপেনিং জুটি এবং মিডল অর্ডারের কম্বিনেশন ঠিক করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।

তবে ইয়ন মরগানদের বিরুদ্ধে পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটার সুযোগ রয়েছে মেন ইন ব্লু-র সামনে। পাশাপাশি, হার্দির পান্ডিয়ার ফর্ম বেশ চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। কারণ, দলের এই ভরসাযোগ্য অলরাউন্ডার বোলিং করতে পারছেন না। আর ব্যাটিংয়েও খুব একটা ভালো প্রদর্শন করেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দেখে নিতে পারেন কোহলি। সেই সঙ্গে নজর থাকবে সূর্যকুমার যাদবের ওপরও। টিম রয়েছেন চারজন স্পিনার। সেখান থেকে কে কে দলে জায়গা পায় সেটা দেখার। তবে জাদেজা এবং বরুণ চক্রবর্তীকেই মূল একাদশে দেখা যেতে পারে।  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা