বন্যা নিয়ন্ত্রণে ডিভাইস, আবিষ্কার হুগলির ছাত্রের

বন্যা রোধে কাজ করবে এই নয়া ডিভাইস। মাপা যাবে জলের উচ্চতা। কৃতী ছাত্র জানিয়েছেন, ডিভাইস রাখতে হবে জলের নিচে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বন্যা (FLOOD) নিয়ন্ত্রণেও ডিভাইস। তাক লাগিয়েছেন চন্দননগরের বাসিন্দা। কৃতী ইঞ্জিনিয়ারিং ছাত্রের নাম অয়ন বাগ। তিনি ডিভাইসটির (DEVICE) নাম দিয়েছেন, ফ্লাড মনিটারিং সিস্টেম (FLOOD MONITORING SYSTEM) । জানা গিয়েছে, বিশেষ অ্যাপের মাধ্যমে কাজ করবে এই সিস্টেম। যুবকের এই আবিষ্কারে আপ্লুত তাঁর পরিবার, কলেজ ও এলাকাবাসী।

বন্যা রোধে কাজ করবে এই নয়া ডিভাইস। মাপা যাবে জলের উচ্চতা। কৃতী ছাত্র জানিয়েছেন, ডিভাইস রাখতে হবে জলের নিচে। আর আধিকারিকরা দফতর বা বাড়িতে বসে মাপতে পারবেন জলস্তর। আর তা দেখেই নিতে পারবেন উপযুক্ত পদক্ষেপ। জানা গিয়েছে, এই ডিভাইস কাজ করবে আল্ট্রাসনিক প্রযুক্তির মাধ্যমে। তবে থাকতে হবে ইন্টারনেট সংযোগ। এই ডিভাইস ব্যবহার করে নিয়ন্ত্রিত জল ছাড়তে পারবে বাঁধ কর্তৃপক্ষ। উল্লেখ্য, হুগলি জেলার আরামবাগ মহকুমা বন্যাপ্রবণ। প্রায় প্রতি বছরই দেখা যায় বন্যা। আর হুগলি জেলার ছেলে বানিয়েছেন এই ডিভাইস। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ডিভাইস বন্যা নিয়ন্ত্রণের কাজে লাগানো হবে। অয়নের এই আবিষ্কারকে স্বাগত ও সাধুবাদ জানান হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

অয়ন জানিয়েছেন, ১৫ কিলোমিটার অন্তর এই ডিভাইস বসিয়ে রাখতে হবে। তাহলেই জানা যাবে জলস্তর। আর পরিস্থিতি বুঝে ছাড়া যাবে নিয়ন্ত্রিত জল। উল্লেখ্য, ডিভিসি, পাঞ্চেতের মতো বড় জলাধারগুলিও অতিবৃষ্টির জল ধরে রাখতে পারে না। ফলে ছাড়তে হয় জল। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। জারি করা হয় হলুদ- লাল সতর্কতা। সেই কাজ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। ফলে আরও আগে থেকেই প্রয়োজনে নদী তীরবর্তী বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা নেওয়া যাবে। এই ডিভাইস ব্যবহার করে ছাড়া যাবে নিয়ন্ত্রিত জল।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য