বরখাস্ত পচেত্তিনো, মেসি-নেইমারদের নয়া কোচ গাল্টিয়ের

প্রাক্তন টটেনহ্যাম ম্যানেজার পচেত্তিনো গত ১৮ মাস প্যারিস সেন্ট জার্মেইর মেসি-নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনাই সত্যি হল। ম্যানেজারের পদ থেকে আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনোকে (Mauricio Pochettino) বরখাস্ত করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কর্তৃপক্ষ। তাঁর জায়গায় লিওনেল মেসি-নেইমারদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে ক্রিস্টোফে গাল্টিয়েরকে (Christophe Galtier)।

প্রাক্তন টটেনহ্যাম (Tottenham) ম্যানেজার পচেত্তিনো (Mauricio Pochettino) গত ১৮ মাস প্যারিস সেন্ট জার্মেইর (Paris Saint-Germain) মেসি-নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন। তাঁর কোচিয়েং গত মরসুমে লিগ ওয়ানের (League 1) শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগে (Champions League) সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কাছে এবং গত মরসুমে রিয়াল মাদ্রিদের (Real Madrid) কাছে হারতে হয়েছিল পিএসজিকে (PSG)। আর সেই ব্যর্থতার পরেই জল্পনা ছড়িয়েছিল, চাকরি হারাতে চলেছেন পচেত্তিনো (Mauricio Pochettino)। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি-নেইমারদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন প্রাক্তন নাইস কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের। গত মরসুমে নাইসকে স্থানীয় লিগে পঞ্চমস্থানে তুলে এনেছিলেন তিনি। তার আগে আর এক ফরাসি ক্লাব লিলে’র প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছিলেন। ৫৫ বছর বয়সী গাল্টিয়ের মেসি-নেইমার-এমবাপ্পেদের মতো তারকা খেলোয়াড়দের কীভাবে সামলান তা দেখার জন্য উন্মুখ হয়ে পড়েছেন ক্রীড়াপ্রেমীরা।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের