ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্বে শিখর, বিশ্রামে রোহিত-বিরাট-বুমরাহ

কাল থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেখা যাবে না রোহিত শর্মাকে (Rohit Sharma)। দেখা যাবে না বিরাট কোহলি (Virat Kohli) এবং যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah। এই তিনকে আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।  

বোর্ড সূত্রে খবর ছিল,  সুস্থ হয়ে উঠেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। আশা করা গিয়েছিল, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেখা যাবে বিরাট ঝলক। বুধবার বিকেলে সেই আশায় জল। 

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ শেষ হলেই বিরাট-বাহিনী ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে। ইংল্যান্ড (England) সফর শেষ হচ্ছে টি-টোয়েন্ট দিয়ে। সিরিজের প্রথম খেলা, আগামিকাল সাউদাম্পটনে। খেলা শুরু ভারতীয় সময়ে রাত সাড়ে ১০টা থেকে।

বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।  দেখা যেতে পারে সাঞ্জু সামসনকে(Sanju Samson)। তবে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।

এজবাস্টনে টেস্ট শুরুর আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হন রোহিত শর্মা (Rohit Sharma)। সুস্থ হয়ে ওঠার পর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে সে দফাতেই রিপোর্ট পজিটিভ আসে। রোহিতকে যেতে হয়েছিল নিভৃতবাসে। দলের নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন রাগের চোটে স্টুয়ার্টের হোয়াইড বল, বিশ্ব রেকর্ড যশপ্রীতের

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের