ধোনির উপস্থিতিতেই অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া

গত টি-২০ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত টি-২০ বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু তারপর থেকে কেটে গিয়েছে বছর পাঁচেক। সময়ের সঙ্গে বদলেছে অনকে কিছুই। হ্যাঁ, সেই সঙ্গে বদলে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভূমিকাও। না, আর জাতীয় দলের সঙ্গে যুক্ত নেই মাহি। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক।

তবে তিনি ভারতীয় দলকে বিদায় জানালেও, টিম ইন্ডিয়া তাঁকে কোনওদিনও বিদায় জানায়নি। তাই হয়তো ফের প্রত্যাবর্তন করলেন ধোনি। না, এবার আর ক্রিকেটার হিসেবে নয়, মেন্টর হয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন তিনি। একদা মাঠের বাইরে থেকে দলকে পরিচালনা করে এনে দিয়েছিলেন একাধিক ট্রফি। তবে এবার ডাগআউট থেকে কোহলি, রোহিত, রাহুল, বুমরাহদের পরিচালনা করবেন মাহি।

রবিবার সন্ধ্যা থেকে টি-২০ বিশ্বকাপের জন্য অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দলের প্র্যাকটিস জার্সি পরিধান করে উপস্থিত ছিলেন ধোনি। শুধু তাই নয়, সকলের সঙ্গে কথপোকথনও করেন তিনি। বিশেষ করে কোচ রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় মাহিকে।  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা